AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Island Offer: যুগলদের আমন্ত্রণ জানাচ্ছে এই নৈসর্গিক দ্বীপ, থাকা-খাওয়া সব ফ্রি, শুধু মানতে হবে এই শর্ত

Ireland: আয়ারল্য়ান্ডের অন্যতম সুন্দর দ্বীপ হল গ্রেট ব্লাসকেট আইল্য়ান্ড (Great Blasket Island)। অগুনতি সমুদ্র সৈকত রয়েছে সেখানে। প্রতি বছরই লক্ষাধিক পর্যটক সেখানে ভিড় জমান। এই দ্বীপই এবার বিনামূল্যে থাকা-খাওয়ার অফার দিচ্ছে। পাসপোর্ট থাকলেই আপনি যেতে পারবেন।

Island Offer: যুগলদের আমন্ত্রণ জানাচ্ছে এই নৈসর্গিক দ্বীপ, থাকা-খাওয়া সব ফ্রি, শুধু মানতে হবে এই শর্ত
এই দ্বীপে যেতে চান?Image Credit: Twitter
| Updated on: Jan 14, 2024 | 7:30 AM
Share

ডাবলিন: ঘুরতে যেতে কে না ভালবাসে, তবে এমন কিছু ভ্রমণপিপাসু রয়েছেন, যাদের ব্য়াগ সবসময় গোছানোই থাকে। তাদের হল উঠল “বাই তো কটক যাই”। তাদের বাকেট লিস্টে থাকে দেশে-বিদেশের নানা দর্শনীয় পর্যটন কেন্দ্র, তবে পকেটের রেস্ত না থাকায় সেই স্বপ্ন অধরাই থেকে যায়। আপনিও যদি এই ভ্রমণপিপাসুদের দলে পড়েন, তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। অসাধারণ সুন্দর এক দ্বীপ আমন্ত্রণ জানাচ্ছে সবাইকে। আপনাকে শুধু ব্য়াগ-পত্র গুছিয়ে সেখানে যেতে হবে, আপনার থাকা-খাওয়ার যাবতীয় ভার নেবে এই দ্বীপই। শুধু পালন করতে হবে একটি শর্ত।

আয়ারল্য়ান্ডের অন্যতম সুন্দর দ্বীপ হল গ্রেট ব্লাসকেট আইল্য়ান্ড (Great Blasket Island)। অগুনতি সমুদ্র সৈকত রয়েছে সেখানে। প্রতি বছরই লক্ষাধিক পর্যটক সেখানে ভিড় জমান। এই দ্বীপই এবার বিনামূল্যে থাকা-খাওয়ার অফার দিচ্ছে। পাসপোর্ট থাকলেই আপনি যেতে পারবেন। এর জন্য শুধু একটিই কাজ করতে হবে।

কী শর্ত?

আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে প্রতি বছর যদি এত সংখ্যক পর্যটক যান, তাহলে কেন আবার এমন লোভনীয় অফার দিচ্ছে ওই দ্বীপ। আসলে এই পর্যটকদের পরিষেবা দেওয়ার জন্যই আমন্ত্রণ জানানো হচ্ছে। পর্যটকদের চা ও কফি পরিবেশন করার জন্যই লোক প্রয়োজন। এর জন্য আপনাকে যেমন বেতন দেওয়া হবে, তেমনই আপনার ও আপনার সঙ্গীর থাকা-খাওয়ার সুযোগ-সুবিধাও দেওয়া হবে। যাবতীয় পরিষেবা পাবেন আপনি বিনামূল্যে। এর জন্য আপনাকে ইংরেজি জানতে হবে।

তবে মূল শর্ত রয়েছে দুটি। প্রথমত, আপনি একদিনও ছুটি নিতে পারবেন না। এবং দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে।

জানা গিয়েছে, মূলত জুন-জুলাই ও অগস্ট মাসেই পর্যটকদের সবথেকে বেশি ভিড় হয় এই দ্বীপে। আপনি যদি ঘুরতে ভালবাসেন এবং চাকরিও খোঁজেন, তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১