AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI Voice payments: মুখে বললেই পেমেন্ট হয়ে যাবে! ভয়েস পেমেন্ট আনার বিরাট পরিকল্পনা NCPI-র

NPCI voice payment plan: এআই পরিচালিত ভয়েস ও মাল্টিলিঙ্গুয়াল ক্ষমতা বা দক্ষতা ইউপিআই-র ব্যবহার আরও উন্নত করতে পারে। এতে বিশেষ সুবিধা হবে সেই সমস্ত গ্রাহকদের, যারা ইংরেজিতে দক্ষ নন বা মেসেজ লিখতে অভ্যন্ত নন, তাদের।

UPI Voice payments: মুখে বললেই পেমেন্ট হয়ে যাবে! ভয়েস পেমেন্ট আনার বিরাট পরিকল্পনা NCPI-র
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Jun 29, 2026 | 11:42 AM
Share

নয়া দিল্লি:  এখন ইন্টারনেট নির্ভর জীবনে অনলাইনেই সব কিছু হয়। অনলাইন পেমেন্ট করতেই অভ্যস্ত হয়ে উঠেছেন সকলে। ভারতের এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাতেই আসতে চলেছে বড় বদল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) ব্যবহার হবে অনলাইন লেনদেনে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) এবার ব্যবহার করতে চলেছে এআই (AI)। ইউপিআই-র বৃদ্ধি ও ইউপিআই ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতেই এআই ব্যবহার করা হবে।

এনপিসিআই-র লক্ষ্য ইউপিআই দিয়ে প্রতিদিন ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটির লেনদেন পার করা। এই লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিশেষ সাহায্য় করতে পারে। প্রতারণার সম্ভাবনা আগে থেকেই চিহ্নিত করার ক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল ফিন্য়ান্সিয়াল সার্ভিসের আরও বিস্তার করা যাবে এআই-র দৌলতে।

এনপিসিআই-র ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও দিলীপ আসবে একটি সাক্ষাৎকারে বলেন যে এআই (AI) ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনপিসিআই, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকার মিলিতভাবে কাজ করছে যাতে এআই দায়িত্বশীলভাবে ব্যবহার করা হয়। ডিজিটাল পেমেন্টকে আরও সুরক্ষিত, আরও গ্রহণযোগ্য ও ব্যবহারকারীদের সহজ করে তোলার লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

এআই পরিচালিত ভয়েস ও মাল্টিলিঙ্গুয়াল ক্ষমতা বা দক্ষতা ইউপিআই-র ব্যবহার আরও উন্নত করতে পারে। এতে বিশেষ সুবিধা হবে সেই সমস্ত গ্রাহকদের, যারা ইংরেজিতে দক্ষ নন বা মেসেজ লিখতে অভ্যন্ত নন, তাদের।

২০২৩ সালেই এনপিসিআই ভয়েস অ্যাসিস্ট্যান্স সিস্টেম এনেছিল। তবে তা তখন খুব একটা জনপ্রিয় হয়নি। এবার এআই মডেল ব্যবহার করে এই  সিস্টেম আরও আপগ্রেড করা হবে। ভবিষ্যতে ভয়েস পেমেন্টের পরিকল্পনাও রয়েছে, যেখানে মুখে বললেই পেমেন্ট হয়ে যাবে।

এনপিসিআই (NPCI)-এর প্রধান আরও জানিয়েছেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি ইউপিআই (UPI) ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের ঋণ দেওয়ার সুবিধা চালু করতে পারে। অর্থাৎ ইউপিআই-এর মাধ্যমে হওয়া লেনদেনের ডিজিটাল রেকর্ড বা তথ্যের ভিত্তিতে খুব দ্রুত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, গত বছর এনপিসিআই একটি এআই-ভিত্তিক বিরোধ নিষ্পত্তি (Dispute Resolution) ব্যবস্থা চালু করেছে। এই পরিষেবাটি ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি ব্যবহারকারীকে পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা, যেমন— ম্যান্ডেট (Mandate) বাতিল করা-সহ অন্যান্য সমস্যার সমাধান করতে সাহায্য করছে। বর্তমানে এই পরিষেবার ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১