AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Update: বিধানসভায় ১৭৬ ভোটে পাশ হল গুণ্ডাদমন বিল

Breaking News update in Bengali: পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। শামস ফিরহাদ ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এদিকে, প্রবল বৃষ্টিতে দুর্যোগ পরিস্থিতি উত্তরবঙ্গে। পাহাড়ে ধস নামছে। বেড়েছে কয়েকটি নদীর জলস্তর। এদিকে, আজ বিধানসভায় পেশ হবে চারটি বিল। দিনভর খবরের আপডেট পেতে চোখ রাখুন লাইভ পেজে।

West Bengal News Update: বিধানসভায় ১৭৬ ভোটে পাশ হল গুণ্ডাদমন বিল
বিধানসভাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 12:35 AM
Share

প্রদীপ্ত কান্তি ঘোষ ও সৌরভ গুহর রিপোর্ট

সোমবার বিধানসভায় পেশ হবে চারটি বিল। সেগুলি হল অনগ্রসর শ্রেণি কমিশন সংশোধনী বিল, তোলাবাজি ও গুন্ডা দমন সংক্রান্ত দু’টি বিল এবং ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। আজ অভিন্ন দেওয়ানি বিধি বিলও পেশ করার কথা ছিল। কিন্তু, বিল পেশ হবে না বলেই জানা গিয়েছে। এদিকে, পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। শামস ফিরহাদ ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এদিকে, প্রবল বৃষ্টিতে দুর্যোগ পরিস্থিতি উত্তরবঙ্গে। পাহাড়ে ধস নামছে। বেড়েছে কয়েকটি নদীর জলস্তর। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানা গিয়েছে। দিনভর খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ আপডেটে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Jun 2026 06:32 PM (IST)

    UCC Bill: বাংলায় UCC চালু হবেই, প্রাচীন জনজাতি এর আওতাভুক্ত হবেন না: শুভেন্দু

    • ক্ষমতায় এলে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু হবে। বিধানসভা নির্বাচনের সংকল্পপত্রে জানিয়েছিল বিজেপি।
    • ক্ষমতায় এসেই তা নিয়ে উদ্যোগী হয় শুভেন্দু-সরকার। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হতে পারে বলে জল্পনা বেড়েছিল।
    • তবে এদিন একাধিক বিল পেশ হলেও ইউসিসি বিল পেশ করেনি শাসকদল।
    • অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় জানালেন, বিলটি নিয়ে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
    •  তবে তিনি স্পষ্ট করে দিলেন, বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু হবেই। এই বিলের আওতার বাইরে কারা থাকবেন, তাও এদিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন: কারা UCC-র বাইরে থাকবে? বিধানসভায় স্পষ্ট করে জানালেন শুভেন্দু

  • 29 Jun 2026 03:39 PM (IST)

    বিধানসভায় পেশ গুণ্ডা দমন বিল

    বিধানসভায় পেশ হল গুণ্ডা দমন বিল। বিল পেশ করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। বিধানসভায় এই বিল নিয়ে শুরু হয়েছে আলোচনা। দুই তৃণমূলের দ্বন্দ্বে চূড়ান্ত নাটক বিধানসভায়

  • 29 Jun 2026 03:36 PM (IST)

    ‘সবক শেখানোর সময় এসেছে’: শুভেন্দু

    হুমায়ুনকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর কড়া আক্রমণ, ‘সবক শেখানোর সময় এসেছে’।

  • 29 Jun 2026 03:29 PM (IST)

    Public Safety Bill: গুন্ডাদমন বিলের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তি শাসক বিধায়কদের, সিলেক্ট কমিটিতে পাঠাতে বললেন কুণাল

    •  বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ গুন্ডাদমন বিলের উপর সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন।
    •  

      বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন কুণাল।

    •  

      বিলটিকে সমর্থন জানান কুণাল। একইসঙ্গে বলেন, “এই বিলের কয়েকটি জায়গায় সংশোধন করার প্রস্তাব করছি। কারণ এতে পুরোনো রাওলাট আইনের ছায়া আছে।”

    • বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “এখন যে আইন রয়েছে তা সিন্ডিকেট, থ্রেট কালচার বন্ধের জন্য যথেষ্ট নয়।”
    • শঙ্কর ঘোষ বলেন, “নব বাংলার নব বাঘ এই বিল এনেছেন। এই বিলের মধ্যে দিয়ে পুলিশকে টেবিলের তলা থেকে বের করিয়ে গুন্ডাদের তলায় ঢুকিয়ে দেওয়া হবে।”
  • 29 Jun 2026 02:45 PM (IST)

    Abhishek Banerjee: অভিষেকের দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করল হাইকোর্ট

    • ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • বিদেশযাত্রার অনুমতি চেয়ে আর্জির দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করল হাইকোর্ট।
    • সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানালেন, অভিষেকের বিদেশযাত্রার আবেদনের শুনানি তালিকা মেনেই হবে। দ্রুত শুনানির প্রয়োজন নেই।
    • এই নিয়ে দ্বিতীয়বার অভিষেকের আবেদন খারিজ হল।

    বিস্তারিত পড়ুন: আবারও ধাক্কা অভিষেকের বিদেশযাত্রায়, কেন বারবার খারিজ করে দিচ্ছে হাইকোর্ট?

  • 29 Jun 2026 12:50 PM (IST)

    বিধানসভায় পাশ ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল

    বিধানসভায় ভোটাভুটিতে পাশ ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল।পক্ষে ভোট ১৮৬ টি। বিপক্ষে ১৭ টি। ভোট দানে বিরত থেকেছেন ৬।

  • 29 Jun 2026 11:35 AM (IST)

    বিধানসভায় পেশ OBC সংক্রান্ত সংশোধনী বিল

    সোমবার বিধানসভায় OBC সংক্রান্ত সংশোধনী বিল পেশ করলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।

    কী কী বললেন?

    • তোষণের জন্যই তৃণমূল জমানায় সংরক্ষণ বাড়ানো হয়।
    • সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন সংক্রান্ত ভাবনা ছিল না বিলে।
    • আগের সরকার বিল নিয়ে কোনও আলোচনা করেনি।
    • সামাজিক সমীক্ষা না করেই বিলে সংশোধনী এনেছিল তৃণমূল সরকার।
    • অনগ্রসর শ্রেণী যাতে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই বিল আনা হয়েছে।

    বিলের স্বপক্ষে বিধায়ক অরিজিৎ বক্সীর মন্তব্য

    • সময় মাত্র ১৩ মিনিট। কিন্তু ১৪ বছরের যুদ্ধের ইতিহাস। বুদ্ধিজীবী সুলভ মিথ্যাচারের দুর্দান্ত উদাহরণ হতে পারে আইনজগতের ও সংসদের সামনে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিরও কালো অধ্যায়, যাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী লড়াই শুরু করেছেন।
    • সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজ্যে এই অনগ্রসর শ্রেণির চিহ্নিত করার জন্য ট্রাইব্যুনাল বা কমিশন গঠনের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী ১৯৯৩ সালে পশ্চিমবঙ্গে গঠিত হয় West Bengal commission for Bachward classes কমিশন। কমিশন গঠিত হওয়ার পর ১৯৯৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সর্বমোট ৬৬টি কমিউনিটিকে পশ্চিমবঙ্গকে ওবিসিকে তালিকাভুক্ত করার যোগ্য হিসেবে চিহ্নিত করে। যার মধ্যে ৫৪টি কমিউনিটি হিন্দু, ১২টি মুসলিম।
    • ২০১১ বিধানসভা নির্বাচনের আগে ২০১০ সালে ফেব্রুয়ারি ৮ বুদ্ধদেব ঘোষণা করেন, সরকারি চাকরিতে মুসলিমদের ১০ শতাংশ সংরক্ষণ দেবে।
  • 29 Jun 2026 11:02 AM (IST)

    ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পুলকার

    ফোর্ট উইলিয়ামের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলকারের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কা। আহত ৩ স্কুল পড়ুয়া। পুলকারের চালকও আহত। পুলিশ সূত্রে খবর, রেড রোডের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি এসে JN আইল্যান্ডের কাছে পার্কস্ট্রিটগামী পুলকারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় পুলকারেরে ভিতরে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া ছিল বলেই পুলিশ সূত্রে খবর। প্রাইভেট গাড়িটিকে আটক করেছে পুলিশ।

    সিটে ছড়িয়ে ছিটিয়ে কাচের টুকরো, দুমড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ, রক্তাক্ত স্কুলপড়ুয়ারা! ফোর্ট উইলিয়মের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা পুলকারের

  • 29 Jun 2026 11:00 AM (IST)

    এখনও পর্যন্ত ১২ জন কাউন্সিলর গ্রেফতার

    পালাবদলের পর কোন কোন কাউন্সিলর গ্রেফতার

    • সুদীপ পোল্লে (ওয়ার্ড নম্বর-১২৩)
    • মহেশ শর্মা (ওয়ার্ড নম্বর-৪২)
    • স্বপন সমাদ্দার (ওয়ার্ড নম্বর-৫৬)
    • বাপ্পাদিত্য দাশগুপ্ত (ওয়ার্ড নম্বর-১০১)
    • সুশান্ত কুমার ঘোষ (ওয়ার্ড নম্বর – ১০৮)
    • অরিজিৎ দাস ঠাকুর (ওয়ার্ড নম্বর – ১০৬)
    • তারকেশ্বর চক্রবর্তী (ওয়ার্ড নম্বর – ১০৪)
    • শচীন সিং (ওয়ার্ড নম্বর – ৩৬)
    • মহম্মদ জসিমউদ্দিন (ওয়ার্ড নম্বর – ৩৯)
    • সুস্মিতা ভট্টাচার্য (ওয়ার্ড নম্বর – ৬৩)
    • বিশ্বজিৎ মণ্ডল (ওয়ার্ড নম্বর -১১৪)
    • শামস ইকবাল (ওয়ার্ড নম্বর – ১৩৪)
  • 29 Jun 2026 10:53 AM (IST)

    ফিরহাদ ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার

    • গ্রেফতার কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল। গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ।
    • পুলিশ সূত্রে খবর, শামস ইকবাল এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠদের নামে থানায় অভিযোগ দায়ের করেন মেটিয়াব্রুজ থানা এলাকার বাসিন্দা মহম্মদ শাদাব।
    • ২০২৩ সালের মাঝামাঝি সময়ে অভিযোগকারী এবং তাঁর পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে, খুনের হুমকি দিয়ে ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
    • তোলাবাজি, হুমকি, অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
    • কয়েক বছর আগে কলকাতা পুরসভায় ফেরারি গাড়ি এনে বিতর্কে জড়িয়েছিল এই কাউন্সিলর।

Published On - Jun 29,2026 10:45 AM

Follow Us