AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতীয়দের জন্য দুঃসংবাদ! এসেই ট্রাম্পের বড় সিদ্ধান্ত, ফিরতে হবে ১৮০০০ ভারতীয়কে

Donald Trump: সমীক্ষা অনুযায়ী, আমেরিকায় সবথেকে বেশি অবৈধভাবে বসবাসকারী রয়েছে মেক্সিকোর। এরপর রয়েছে সালভাডর, তারপরই ভারতের নাম। প্রায় ৭ লক্ষেরও বেশি ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে বলেই দাবি।

ভারতীয়দের জন্য দুঃসংবাদ! এসেই  ট্রাম্পের বড় সিদ্ধান্ত, ফিরতে হবে ১৮০০০ ভারতীয়কে
ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Jan 22, 2025 | 1:10 PM
Share

ওয়াশিংটন: প্রথম দিন থেকেই অ্যাকশন মোডে নয়া প্রেসিডেন্ট। মেক্সিকো সীমান্তে মাদক ও অপরাধী কার্টেল রুখতে উদ্যত ডোনাল্ড ট্রাম্প। যেভাবেই হোক অনুপ্রবেশ রুখবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন, জারি করেছেন জরুরি অবস্থা। অবৈধভাবে বসবাসকারীদের ধরে ধরে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে সাফ জানিয়েছেন। এতে শুধু মেক্সিকোই চিন্তায় পড়েছে, তা নয়। ঘুম উড়েছে ভারতেরও। তার কারণ, প্রায় ১৮ হাজার ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো হতে পারে।

আমেরিকায় প্রায় ৩ লক্ষ ভারতীয় পড়ুয়া থাকে। লক্ষাধিক ভারতীয় এইচ-১বি ভিসায় কাজ করেন।  জানা গিয়েছে, ভারত ও আমেরিকা সরকার ইতিমধ্যেই ১৮ হাজার ভারতীয়কে চিহ্নিত করেছে, যাদের কাছে বৈধ নথি নেই। তারা অবৈধভাবেই আমেরিকায় বসবাস করছেন। এদেরই ভারতে ফেরত পাঠাতে চায় আমেরিকা। আর এতে সম্মতি রয়েছে ভারতেরও।

যদি সত্যিই ডিপোর্টেশন বা ফেরত পাঠানোর পথে হাঁটে, তবে প্রথম ধাপেই ১৭ হাজার ৯৪০ জন ভারতীয়কে আমেরিকা থেকে দেশে ফেরত পাঠানো হতে পারে। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট ডিটেনশনে রেখে ২৪৬৭ জনকে। তবে এখানেই শেষ নয়। এই সংখ্যাটা আরও বাড়বে।

সমীক্ষা অনুযায়ী, আমেরিকায় সবথেকে বেশি অবৈধভাবে বসবাসকারী রয়েছে মেক্সিকোর। এরপর রয়েছে সালভাডর, তারপরই ভারতের নাম। প্রায় ৭ লক্ষেরও বেশি ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে বলেই দাবি।

আইসিই-র তথ্য অনুযায়ী, ভারত ছাড়াও ইরাক, সুদান, বসনিয়া সহ ১৫টি দেশের নাম উল্লেখ করা হয়েছে, যারা বিনা নথিতে বসবাসকারীদের ফেরত নিতে অস্বীকার করছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা