US Space Force: মহাকাশ থেকে যুদ্ধ করতে ঘুঁটি সাজাচ্ছে ট্রাম্পের সেনা
আকাশপথে পাহারা দেওয়া যাবে। ফলে ব্যয়বহুল নজরদারি বিমানগুলির প্রয়োজনীয়তা শেষ হচ্ছে। বিপুল অর্থ বাঁচবে ট্রাম্পের কোষাগারে। ২০২৭ সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে চায় মার্কিন মহাকাশ বাহিনী। মহাশূন্যে স্যাটেলাইটের জাল বা নেটওয়ার্ক স্থাপন সম্ভব হলে বাস্তবে মার্কিন সামরিক বাহিনীর আর কোনও 'ব্লাইন্ড স্পট' বা অজানা বলে কিছুই থাকবে না।

আপনারাও একথা শুনেছেন নিশ্চয়, যে ভবিষ্যতের যুদ্ধ শুধু বিমান, জাহাজ বা সেনায় সেনায় হবে না। হবে ভাইরাস যুদ্ধ, সাইবার হামলা এমনকী মহাকাশ থেকেও। কীভাবে মহাকাশ থেকে মাটিতে যুদ্ধ পরিচালনা করা যায়, সে বিষয়ে অনেকটা এগিয়ে গেছে চিন, রাশিয়ার মতো দেশ। পাল্লা দিয়ে এগোচ্ছে আমেরিকাও। এবার মহাকাশ থেকে শত্রুর যুদ্ধবিমান ও ড্রোনের উপর নজরদারি চালাতে ঐতিহাসিক পদক্ষেপ ট্রাম্পের। মার্কিন মহাকাশ বাহিনী ‘ইউএস স্পেস ফোর্স’ এবার ইলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স’-এর সঙ্গে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল চুক্তি স্বাক্ষর করল। লক্ষ্য, আগামী বছরের মধ্যে পৃথিবীর কক্ষপথ থেকে আকাশপথে নজরদারি। যাতে আমেরিকার দিকে ধেয়ে আসা যে কোনও বিপদকে আগাম ট্র্যাক করা যায়। শুনতে সায়েন্স...
