AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার নতুন স্ট্রেনের দাপাদাপি, ব্রিটেনে ফের জাতীয় লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লকডাউন ছাড়া আর কোনও পথ নেই। করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়াই করতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ঘরে থাকতে হবে দেশবাসীকে।

করোনার নতুন স্ট্রেনের দাপাদাপি, ব্রিটেনে ফের জাতীয় লকডাউন
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jan 05, 2021 | 10:00 AM
Share

লন্ডন: উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। ফের ব্রিটেনে জাতীয় লকডাউন ঘোষণা। সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন এই লকডাউন ঘোষণা করে বলেন, আগামী দিনগুলি আরও কঠিন হতে চলেছে। খুব দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে দেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লকডাউন ছাড়া আর কোনও পথ নেই। করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়াই করতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ঘরে থাকতে হবে দেশবাসীকে। তবে বরিস আশাবাদী, ব্রিটেন কোভিড-লড়াইয়ের শেষ ধাপে এসে পৌঁছেছে।

জনসন বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে লকডাউন চালু হয়ে যাবে দেশজুড়ে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয়ের ক্লাস চলবে অনলাইনে। অতি জরুরি পরিষেবা ছাড়া সবই বন্ধ থাকবে। তবে ঘরবন্দি থাকলেই চলবে না, সকলকে সবরকম স্বাস্থ্য়বিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনার দ্বিতীয় স্ট্রেনে হু হু করে সংক্রমণ বাড়ছে দেশে। গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৮০,০০০-এর বেশি মানুষ করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েক মাসের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০ শতাংশ বেশি।। বরিসনের কথায়, “যেভাবে দেশে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আমাদের আরও বেশি করে সতর্ক হওয়া দরকার। কোভিড-১৯ নিয়ন্ত্রণ বিধিকে হালকাভাবে নিলে চলবে না। করোনার এই স্ট্রেনের বিরুদ্ধে আমাদের কড়া পদক্ষেপ করতে হবে।”

Follow Us
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের