AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh US Tariff Deal: বিদায়বেলায় ‘পাকাকথা’! কোনওটায় কমল, কোনওটা একেবারে শুল্কমুক্ত, ‘বড় দাঁও’ ইউনূসের

Bangladesh Election: এদিন পাকাপাকি ভাবে চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, "এই চুক্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন অধ্য়ায়ের সূচনা ঘটাবে। বাংলাদেশ এবং আমেরিকার বাজারে উভয়পক্ষে পণ্যের উপস্থিতি বাড়বে।"

Bangladesh US Tariff Deal: বিদায়বেলায় 'পাকাকথা'! কোনওটায় কমল, কোনওটা একেবারে শুল্কমুক্ত, 'বড় দাঁও' ইউনূসের
প্রতীকী ছবিImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Feb 10, 2026 | 9:29 AM
Share

ঢাকা: বাণিজ্য়মহলে নয়াদিল্লির জন্য় উদ্বেগ, কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিদায়বেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় চুক্তি স্বাক্ষর যমুনা ভবনের। কমল শুল্কের পরিমাণও। সেই নিয়ে নিজের সমাজমাধ্যমে পোস্ট করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার পারস্পরিক শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা। যার আওতায় এবার থেকে আমেরিকায় রফতানি হওয়া বাংলাদেশি পণ্যে ২০ শতাংশ নয়, বরং ১৯ শতাংশ শুল্ক চাপাবে হোয়াইট হাউস। সম্প্রতি বেশ কিছু ভারতীয় পণ্য়ে ছাড় এবং মোট শুল্কের পরিমাণ কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। স্বাক্ষর হয় অন্তর্বর্তী বাণিজ্যিক সমঝোতা। এবার তার কিছু দিন পরেই বাংলাদেশের সঙ্গে শুল্ক-সমঝোতা সেরে ফেলল হোয়াইট হাউস।

এদিন পাকাপাকি ভাবে চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, “এই চুক্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন অধ্য়ায়ের সূচনা ঘটাবে। বাংলাদেশ এবং আমেরিকার বাজারে উভয়পক্ষে পণ্যের উপস্থিতি বাড়বে।”

উল্লেখ্য, বাণিজ্য়ের স্বার্থে বিশ্বজুড়ে বস্ত্র রফতানি করে থাকে বাংলাদেশ। আমেরিকা, ইউরোপের মতো পশ্চিমী দেশগুলি তাঁদের প্রধান বাজার। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সেই পথেই কাঁটা ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের উপর এক ধাক্কায় ৩৭ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন তিনি। তবে গত অগস্ট মাসে সমঝোতার মাধ্যমে সেই শুল্ক কমে নেমে আসে ২০ শতাংশে। এবার তা নেমে এল ১৯ শতাংশে। পাশাপাশি, বেশ কিছু পণ্যকে একেবারে শুল্কমুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতিও মিলেছে।

এদিন হোয়াইট হাউস তরফে জারি করা বিবৃতি বলা হয়েছে, বাংলাদেশি বস্ত্র শিল্প সংক্রান্ত বেশ কয়েকটি পণ্যকে একেবারে শুল্কমুক্ত করে দেওয়া হবে। কিন্তু নির্দিষ্টভাবে কোন পণ্যগুলি শুল্কমুক্ত হবে, তা স্পষ্ট করেনি উভয়পক্ষ।

Follow Us
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?