AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবারও ভাঙল স্বপ্ন, শান্তির দাবি করলেও নোবেল পাওয়া হল না ট্রাম্পের

Nobel Peace Prize 2026: নোবেল পাওয়া হল না ট্রাম্পের। আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী, কোনও মনোনীত প্রার্থীর শান্তি প্রতিষ্ঠায় সামগ্রিক অবদানের ভিত্তিতেই এই শান্তি পুরস্কার দেওয়া হয়। আর ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে না।

আবারও ভাঙল স্বপ্ন, শান্তির দাবি করলেও নোবেল পাওয়া হল না ট্রাম্পের
শান্তিতে নোবেল পাওয়া হল না ট্রাম্পের।Image Credit: PTI
| Updated on: Oct 09, 2026 | 2:57 PM
Share

ওয়াশিংটন: এবারও স্বপ্নভঙ্গ। নোবেল শান্তি পুরস্কার পাওয়া হল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মনোনয়ন পেলেও, এই বছরও ট্রাম্পের পুরস্কার পাওয়া হবে না। জানা গিয়েছে,  নরওয়ের নোবেল শান্তি কমিটির বিচারে ট্রাম্পের নোবেল পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী, কোনও মনোনীত প্রার্থীর শান্তি প্রতিষ্ঠায় সামগ্রিক অবদানের ভিত্তিতেই এই শান্তি পুরস্কার দেওয়া হয়। আর ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে না। কূটনীতির পাশাপাশি একাধিক দেশের সঙ্গে সামরিক সংঘাতে ক্রমশ জড়িয়ে পড়ছেন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা থেকে  ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে তাঁর নির্দেশ। বিভিন্ন দেশের সার্বভৌম ভূখণ্ড দখল করার হুমকিও বারবার দিয়েছেন তিনি।

এ ছাড়া, গত সেপ্টেম্বরে প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের (UN) একটি রিপোর্টে ইরানে মার্কিন সামরিক অভিযানের সঙ্গে যুক্ত সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনায় যুদ্ধাপরাধের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানেও ট্রাম্পের নাম জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে।

বিস্তারিত আসছে…

Follow Us