AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: গাজায় চোখের নিমেষে গুঁড়িয়ে গেল বিশ্ববিদ্যালয়, মুখে কুলুপ আমেরিকার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, শহরের মধ্যে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে বহুতল। প্যালেস্তাইন বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত বিল্ডিং বলে দাবি করা হয়েছে। হঠাৎ রকেট হামলা হতেই গুঁড়িয়ে গেল বহুতল। চারিদিক ভরে গেল ধুলোর ধোঁয়ায়।

Viral Video: গাজায় চোখের নিমেষে গুঁড়িয়ে গেল বিশ্ববিদ্যালয়, মুখে কুলুপ আমেরিকার
গাজায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহুতলImage Credit: Twitter
| Updated on: Jan 19, 2024 | 5:24 PM
Share

গাজা: রকেট হামলায় বহুতল গুঁড়িয়ে যাওয়ার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই ভিডিয়োয় যে বহুতল গুঁড়িয়ে গিয়েছে, তা গাজায় অবস্থিত প্যালেস্তাইন বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং বলে দাবি করা হচ্ছে। ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)-এর এয়ার স্ট্রাইকেই তা নিমেষে গুঁড়িয়ে গিয়েছে বলে অভিযোগ। তা নিয়ে ব্যাপক হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এয়ার স্ট্রাইকে প্যালেস্তাইন বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং গুঁড়িয়ে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করেনি ইজরায়েল সেনা। আমেরিকাও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। আমেরিকার মুখপাত্র ডেভিড মিলার জানিয়েছেন, ঘটনা নিয়ে তথ্যের অভাব রয়েছে। তাই এখনই এ নিয়ে মন্তব্য করতে রাজি নয় মার্কিন প্রশাসন। তবে ঘটনা ইজরায়েল সেনার থেকে বিষয়টি জানতে চেয়েছে আমেরিকা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, শহরের মধ্যে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে বহুতল। প্যালেস্তাইন বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত বিল্ডিং বলে দাবি করা হয়েছে। হঠাৎ রকেট হামলা হতেই গুঁড়িয়ে গেল বহুতল। চারিদিক ভরে গেল ধুলোর ধোঁয়ায়।

৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে হামাস বাহিনীর রকেট হামলার পরই যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। হামাস বাহিনীকে শেষ করার হুঙ্কার দেয় আইডিএফ। তার পর গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় লাগাতার হামলা চালিয়েছে ইজরায়েল সেনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনিসে হামলা চালাচ্ছে ইজরায়েল। এর আগে গাজার একটি হাসাপাতালে হামলার অভিযোগ উঠেছিল ইজরায়েলের বিরুদ্ধে। সেই ঘটনায় ৭৭ জনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য দফতর। হামাসকে নিকেশ করতে ইজরায়েলের এই হামলায় প্রচুর নিরীহ গাজাবাসী ঘর-বাড়ি হারিয়েছেন। প্রায় ২৪ লক্ষ গাজাবাসী গৃহহীন হয়েছে বলে জানা গিয়েছে। তবে সাম্প্রতিক এই ভিডিয়ো ঘিরেও সমালোচনার ঝড় উঠেছে নেটমাধ্যমে।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন