AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan-Afghanistan: যুদ্ধের ঘোষণা করে দিল পাকিস্তান! রাতভর ডুরান্ড লাইনে ভয়ঙ্কর সংঘর্ষ, চলল মিসাইল-গোলাবর্ষণ, দখল পাক ঘাঁটি

Pakistan-Afghanistan Clash: দিন কয়েক আগে পাকিস্তানি হামলার জবাব দিতে বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান সরকার পাল্টা হামলার সিদ্ধান্ত নেয়। সেই মতোই ডুরান্ড লাইন সহ আফগান-পাকিস্তানের একাধিক সীমান্তে সংঘর্ষ বাঁধে। শুক্রবার ভোরেও বিস্ফোরণ ও যুদ্ধবিমানের শব্দ শোনা গিয়েছে কাবুলে।

Pakistan-Afghanistan: যুদ্ধের ঘোষণা করে দিল পাকিস্তান! রাতভর ডুরান্ড লাইনে ভয়ঙ্কর সংঘর্ষ, চলল মিসাইল-গোলাবর্ষণ, দখল পাক ঘাঁটি
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ক্ষয়ক্ষতি।Image Credit: PTI
| Updated on: Feb 27, 2026 | 7:13 AM
Share

কাবুল ও ইসলামাবাদ: সীমান্তে চলছে গুলি, রাতভর চলল গোলাবর্ষণ। তুমুল সংঘাত পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের তালিবান প্রশাসনের দাবি, সীমান্তে সংঘর্ষে কমপক্ষে ৫৫ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে।  এদিকে, আফগানিস্তানের হামলার পরই পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। রাতভর একাধিক আফগান শহরে এয়ারস্ট্রাইক চালিয়েছে বলেই খবর। খোলা যুদ্ধের ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। কাবুল, কান্দাহারে হামলা চালানো হচ্ছে বলেই খবর।

দিন কয়েক আগে পাকিস্তানি হামলার জবাব দিতে বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান সরকার পাল্টা হামলার সিদ্ধান্ত নেয়। সেই মতোই ডুরান্ড লাইন সহ আফগান-পাকিস্তানের একাধিক সীমান্তে সংঘর্ষ বাঁধে। শুক্রবার ভোরেও বিস্ফোরণ ও যুদ্ধবিমানের শব্দ শোনা গিয়েছে কাবুলে। তালিবান জানিয়েছে, ডুরান্ড লাইনের কাছে পোস্ট  মিলিটারি ঘাঁটিগুলি দখল করে নিয়েছে তাদের সেনা। কমপক্ষে ৫৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে। যদিও পাকিস্তান এই দাবি মানতে নারাজ পাকিস্তান। তাদের দাবি, পাক সেনা নয়, অনেক আফগান সেনার মৃত্যু হয়েছে এই সংঘর্ষে।

তালিবানের মুখপাত্র জ়াবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান মূলত কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় হামলা চালাচ্ছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কাপুরুষ পাকিস্তানি সেনা কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় বিভিন্ন জায়গায় এয়ারস্ট্রাইক চালিয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনও হতাহতের খবর নেই।”

আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি রাত ৮টা থেতে অপারেশন শুরু হয়েছে। সম্প্রতি আফগানিস্তানে যে হামলা করেছিল পাকিস্তান, শিশু ও মহিলাদের মৃত্যু হয়েছিল, তার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে।

ডুরান্ড লাইনের কাছে পাকতিকা, খোস্ত, নানঘারহর, কুনার সহ একাধিক সেক্টরে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তানের সেনা। চার ঘণ্টার সংঘাতে দুটি পাকিস্তানি মিলিটারি বেস ও ১৯টি পোস্ট দখল করে নেওয়া হয়েছে। আরও চারটি পোস্ট ছেড়ে পালিয়ে গিয়েছে পাক সেনা। মোট ৫৫ জন সেনার মৃত্যু হয়েছে বলেই দাবি তালিবান সরকারের। এছাড়া প্রচুর অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। একটি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া হয়েছে। সংঘর্ষে তালিবানের আট যোদ্ধার মৃত্যু হয়েছে। ১১ জন আহত বলেই জানানো হয়েছে। নানঘরহরে পাকিস্তানের পাল্টা মিসাইল হামলায় ১৩ জন আফগান নাগরিক আহত হয়েছেন বলে দাবি।

এদিকে পাকিস্তান সংঘর্ষে তাদের দিকের ক্ষয়ক্ষতি মানতে নারাজ। তাদের দাবি, সংঘর্ষে মাত্র দুইজন পাক সেনা মৃত্যু হয়েছে, তিনজন আহত হয়েছেন। সেখানেই ৩৬ জন আফগান সেনার মৃত্যু হয়েছে বলে দাবি পাকিস্তানের।