AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তে জুলাই থেকেই মধ্যবিত্তের হাতে আসতে পারে অতিরিক্ত টাকা, জানুন বিস্তারিত

Union Budget 2024: অর্থ মন্ত্রক সূত্রে খবর, ২০২৪-২৫-র বাজেট জনমুখী হবে। এবারের বাজেটে আয়করের সীমা কমানোর মতো বড় পদক্ষেপ করতে পারে সরকার। কমতে পারে করের বোঝা।

অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তে জুলাই থেকেই মধ্যবিত্তের হাতে আসতে পারে অতিরিক্ত টাকা, জানুন বিস্তারিত
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।Image Credit: Twitter
| Updated on: Jun 21, 2024 | 1:26 PM
Share

নয়া দিল্লি: প্রতি বছরের মতো এ বছরও নিয়ম মাফিকই ফেব্রুয়ারি মাসে পেশ করা হয়েছিল বাজেট। কিন্তু সেই বাজেট পূর্ণাঙ্গ বাজেট ছিল না, অন্তর্বর্তী বাজেট। এবার লোকসভা নির্বাচনের পালা মিটতেই পেশ হতে চলেছে পূর্ণাঙ্গ  বাজেট। স্বাভাবিকভাবেই এই বাজেট নিয়েও সাধারণ মানুষের মনে প্রত্যাশা অনেক। সূত্রের খবর, এবারের বাজেট বিশেষভাবে জনমুখী হতে পারে।

অর্থ মন্ত্রক সূত্রে খবর, ২০২৪-২৫-র বাজেট জনমুখী হবে। এবারের বাজেটে আয়করের সীমা কমানোর মতো বড় পদক্ষেপ করতে পারে সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, যাদের আয় ১৫ থেকে ১৭ লক্ষ টাকার মধ্যে, তাদের ঘাড় থেকে আয়করের বোঝা কমানো হতে পারে। এতে বিশেষভাবে উপকৃত হবেন মধ্যবিত্তরা, তাদের হাতে আসবে অতিরিক্ত টাকা।

এতেই শেষ নয়। কেন্দ্রীয় সরকার আয়করের নিয়মেও বড় পরিবর্তন আনতে পারে।  বর্তমানে যে আয়কর স্ল্যাব রয়েছে, তাতে পরিবর্তন আনা হতে পারে। যদি আয়করে ছাড় বা আয়কর পরিকাঠামোয় পরিবর্তন করা হয়, তবে দেশের অর্থনীতিতে পরিবর্তন হতে পারে।

আগামী ১৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি ৭.২ শতাংশ হতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?