AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Income Tax: মিলল না করছাড়, কত আয়ে কত কর দিতে হবে আপনাকে?

Budget 2026: গত বছরের বাজেটেই মোদী সরকার নতুন কর কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর লাগবে না বলে ঘোষণা করেছিল। এই বছর সেই আয়কর কাঠামোই অপরিবর্তিত রাখা হল। তার বদলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন আয়কর আইন ১ এপ্রিল থেকে চালু হওয়ার ঘোষণা করলেন।

Income Tax: মিলল না করছাড়, কত আয়ে কত কর দিতে হবে আপনাকে?
আয়কর কাঠামো কেমন হল?Image Credit: TV9 বাংলা
| Updated on: Feb 01, 2026 | 2:40 PM
Share

নয়া দিল্লি: বাজেটে মধ্যবিত্তের মুখে হাসি ফুটেও যেন ফুটল না। বাজেটের দিকে নজর ছিল সকলের। আশা ছিল, এবারও হয়তো বাজেটে আরও কিছু কর ছাড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে আয়কর কাঠামোয় (Income Tax Slab) কোনও পরিবর্তনের ঘোষণা করলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

গত বছরের বাজেটেই মোদী সরকার নতুন কর কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর লাগবে না বলে ঘোষণা করেছিল। এই বছর সেই আয়কর কাঠামোই অপরিবর্তিত রাখা হল। তার বদলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন আয়কর আইন ১ এপ্রিল থেকে চালু হওয়ার ঘোষণা করলেন। অর্থমন্ত্রী বলেন, “২০২৪ সালে নতুন কর কাঠামো চালু হয়েছে। তাতে সাধারণ মানুষ অভ্যস্ত হয়ে  উঠেছেন”।

তবে এবারের বাজেট ঘোষণায় আয়কর জমার সময়সীমা বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বরের বদলে ৩১ মার্চ পর্যন্ত আয়কর জমা করা যাবে। তবে এর জন্য ন্যূনতম ফি বা চার্জ দিতে হবে।

আয়কর কাঠামো-

  • ০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- কোনও আয়কর লাগবে না।
  • ৪ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা আয়ে- ৫ শতাংশ আয়কর বসবে।
  • ৮ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ১০ শতাংশ আয়কর বসবে।
  • ১২ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ১৫ শতাংশ আয়কর বসবে।
  • ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২০ শতাংশ আয়কর বসবে।
  • ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২৫ শতাংশ আয়কর বসবে।
  • ২৪ লক্ষ টাকার উপরে আয়ে- ৩০ শতাংশ আয়কর বসে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন