AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget Highlights

বাজেট হাইলাইটস

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নবম কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন। এমন এক সময়ে এই বাজেট আসছে, যখন ভারত একসঙ্গে একাধিক বড় লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় ব্যস্ত। এর মধ্যে রয়েছে আর্থিক ভারসাম্য রক্ষা, পরিকাঠামোর দ্রুত উন্নয়ন, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি, রফতানিকে শক্তিশালী করা, উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন। পাশাপাশি, ভূ-রাজনৈতিক পরিবর্তন থেকে উদ্ভূত অনিশ্চয়তার চাপও রয়েছে।

চলতি বছরে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, ফলে এই বাজেট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এর সঙ্গে অতিরিক্ত রাজনৈতিক ও সামাজিক মাত্রাও যুক্ত হয়েছে।

অর্থমন্ত্রীর সামনে বড় চ্যালেঞ্জ হল- জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আয়করদাতা, যুবসমাজ, নারী, কৃষক এবং ব্যবসায়ী মহলের প্রত্যাশার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা। এবারের বাজেটে বড় নতুন অর্থনৈতিক সংস্কারের একটি রোডম্যাপও সামনে আসতে পারে। নীতি নির্ধারকদের নজর থাকবে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতি দেওয়া, পরিকাঠামোতে বিনিয়োগ অব্যাহত রাখা। সার্বিকভাবে, এই বাজেটে সমাজের প্রতিটি স্তরের প্রত্যাশা পূরণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেখা যেতে পারে।

Read More

আয়করে আর শাস্তি নয়, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

আয়করদাতাদের জন্য দারুণ খবর। এবার আয়কর (Income Tax) জমা দিতে সমস্যায় পড়লেও, কোনও শাস্তির মুখে পড়তে হবে না। এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ঘোষণা করেন যে আয়করদাতার আয়ে ছোটখাটো অসঙ্গতি বা কর গোপন করলেও, তাদের আর জেল খাটতে হবে না।

ব্যাঙ্কিং সেক্টরে জোর

বিকশিত ভারতের লক্ষ্যে ব্যাঙ্কিং সেক্টরের জন্য উচ্চপর্যায়ের কমিটি তৈরির প্রস্তাব। এই সেক্টরের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করবে ওই কমিটি। জোর দেওয়া হচ্ছে আর্থিক সুরক্ষা ও ক্রেতাদের পরিষেবায়।

ডানকুনি থেকে সুরাট ‘ডেডিকেটেড ফ্রেট করিডর’

ডানকুনি থেকে সুরাটের মধ্যে ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির প্রস্তাব। ওড়িশা থেকে তালচের, কলিঙ্গনগর থেকে পারাদ্বীপ পর্যন্ত জলপথে বাণিজ্যে জোর দেওয়া হবে। এই সব জলপথে কাজের জন্য কর্মী সংখ্যা বাড়াতে ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। রেল-রোড থেকে জলপথে বাণিজ্যের উপর জোর দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী।

বিশেষ সেশনে কীভাবে বানাবেন স্ট্র্যাটেজি?

বাজেটের কারণে রবিবারও খোলা থাকছে শেয়ার বাজার। এক বিশেষজ্ঞ বলছেন এই সময় বাজারের আচরণ পুরোপুরি বদলে যেতে পারে। তাঁর কথায়, “বাজেটের দিন এমনিই বাজারের অস্থিরদিনগুলোর মধ্যে অন্যতম। আর রবিবার বিশেষ সেশন থাকায় সেই অস্থিরতা আরও বাড়তে পারে।” রবিবারের এই বিশেষ সেশনের আরও একটি বিরাট সমস্যা হল লিক্যুইডিটি। সাধারণত বাজেটের দিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই বাজারে মূল কেনাবেচা করে। কিন্রু ছুটির দিনে কত বিনিয়োগকারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, সেটাও একটা বিরাট ব্যপার। এক বিশেষজ্ঞ বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা না থাকলে বিকিকিনি কম হয় ও স্টকের দাম অত্যন্ত এলোমেলো ভাবে বাড়াকমা করে।

Tax Calculator

বাজেট 2026 সস্তা - দামী

কী সস্তা হলো
  • ডায়াবেটিসের ওষুধ
  • ওয়াশিং মেশিন
  • মাইক্রোওয়েভ
  • ক্যানসারের ওষুধ
  • সোলার প্যানেল
  • বিড়ি
  • জুতো, চামড়াজাত পণ্য
  • বায়োগ্যাস
  • সিএনজি
কী দামী হলো
  • খনিজ পদার্থ
  • সিগারেট
  • মদ
বাজেট ২০২৬: আজকের চাপ কমিয়ে আগামীর ভিত গড়ার রূপরেখা

বাজেট ২০২৬: আজকের চাপ কমিয়ে আগামীর ভিত গড়ার রূপরেখা

Union Budget 2026: এবারের কেন্দ্রীয় বাজেটে কেন্দ্র আর্থিক শৃঙ্খলার উপর জোর দিয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য আর্থিক ঘাটতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে GDP-র ৪.৩ শতাংশ। দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী FY31-এর মধ্যে সরকারি ঋণ GDP-র ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভারতের অর্থনীতি আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।

Budget 2026: ডানকুনি থেকে ওষুধের দাম; নির্মলার বাজেটে বাংলার কী কী লাভ?

Budget 2026: ডানকুনি থেকে ওষুধের দাম; নির্মলার বাজেটে বাংলার কী কী লাভ?

Finance Minister Nirmala Sitharaman: বাংলার শিল্পমহলের জন্য সবথেকে বড় খবর— ডেডিকেটেড ফ্রেট করিডর। এবার সরাসরি রেলপথে জুড়বে ডানকুনি এবং সুরাট। এর ফলে বাংলার পাট এবং টেক্সটাইল পণ্য অনেক কম খরচে এবং দ্রুত দেশের পশ্চিম প্রান্তে পৌঁছাবে। পাশাপাশি দুর্গাপুরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডর।

Union Budget 2026, Stock Market: বেড়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিনিয়োগ বেড়েছে আগামীর জন্য! এই বাজেট কতটা ভাল আর কতটা মন্দ?

Union Budget 2026, Stock Market: বেড়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিনিয়োগ বেড়েছে আগামীর জন্য! এই বাজেট কতটা ভাল আর কতটা মন্দ?

Capital Expenditure, Nirmala Sitharaman: এবারের বাজেটে সরকার বেশ কিছু খাতে বিনিয়োগ বাড়িয়েছে। সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ, ডেটা সেক্টার সহ আগামীর শিল্প সম্ভাবনায় বিনিয়োগ করছে কেন্দ্র। তবে, সদ্য বীজ বপন করা হয়েছে। এর ফল পেতে সময় লাগবে। রাজকোষে ঘাটতি না থাকলেও বেড়েছে বন্ড ইল্ড।

Union Budget: কলকাতা মেট্রো প্রকল্পে কোথায় কত বরাদ্দ করলেন নির্মলা? জেনে নিন…

Union Budget: কলকাতা মেট্রো প্রকল্পে কোথায় কত বরাদ্দ করলেন নির্মলা? জেনে নিন…

Kolkata Metro Projects: একাধিক প্রকল্প। কোথাও কাজ চলছে। কোথাও থমকে রয়েছে কাজ। কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পের কাজের জন্য ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কোথায় কত টাকা বরাদ্দ করলেন তিনি?

Income Tax Return: ৩১ ডিসেম্বর নয়, আয়কর রিটার্ন জমা দিতে পারবেন কবে অবধি?

Income Tax Return: ৩১ ডিসেম্বর নয়, আয়কর রিটার্ন জমা দিতে পারবেন কবে অবধি?

Union Budget 2026: এ দিন কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন যে আগামী ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে। নতুন আয়কর আইনে কর জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে। আয়করদাতাদের সুবিধার জন্য শাস্তির বিধানও সহজ করা হয়েছে। 

Union Budget 2026: কেন্দ্রীয় বাজেট নিয়ে বড় কথা বাংলার রাজ্যপালের, কী বললেন বোস?

Union Budget 2026: কেন্দ্রীয় বাজেট নিয়ে বড় কথা বাংলার রাজ্যপালের, কী বললেন বোস?

Governor CV Ananda Bose on Budget: কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের গত কয়েকবছর ধরে নানা ইস্যুতে নানাপোড়েন চলছে। তা নিয়ে কার্যত খোঁচা দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "এই বাজেটে কেন্দ্র ও রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। এই বাজেটে বাংলা নানাভাবে লাভবান হবে। আমাদের নিশ্চিত করতে হবে এই বাজেটে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার প্রকৃত লাভ যেন প্রত্যেক বাঙালি পান।"

Union Budget 2026: বাজেটের আগেই কেন্দ্র জানিয়ে দিল ভারতের অর্থনীতিতে উদ্বেগ কোথায় কোথায় রয়েছে!

Union Budget 2026: বাজেটের আগেই কেন্দ্র জানিয়ে দিল ভারতের অর্থনীতিতে উদ্বেগ কোথায় কোথায় রয়েছে!

Economic Survey: গত কয়েক বছরে ভারতের অর্থনীতি ক্রমাগত ভাল ফলাফল করলেও বেশ কিছু জাগয়া এমনও রয়েছে যেখানের সমীক্ষা উদ্বেগে ফেলছে কেন্দ্রকে। ২০২৫-২৬ অর্থ বছরের অর্থনৈতিক সমীক্ষা স্পষ্ট ভাবে দেখাচ্ছে যে কিছু কিছু সমস্যা এমন রয়েছে যার এখনই কোনও পরিকল্পনা না করলে আগামীতে চ্যালেঞ্জের জায়গা তৈরি করবে।

১ এপ্রিল থেকে আয়করে আসছে বড় বদল, কী হবে জেনে নিন

১ এপ্রিল থেকে আয়করে আসছে বড় বদল, কী হবে জেনে নিন

Income Tax: আয়করের রিটার্ন জমা করার সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। এর জন্য ন্যূনতম ফি দিতে হবে। ট্যাক্স রিটার্নের নিয়মেও ছাড়। যারা আইটিআর-১, আইটিআর-২ জমা দেন, তারা ৩১ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন।

Budget 2026: মনরেগা বাদ, মহাত্মা গান্ধীর নামে বড় ঘোষণা বাজেটে

Budget 2026: মনরেগা বাদ, মহাত্মা গান্ধীর নামে বড় ঘোষণা বাজেটে

Budget Updates: কেন্দ্রীয় বাজেটে (Budget 2026) শিল্পে বিশেষ জোর। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে একাধিক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। পরিকাঠামো খাতে ১২ লক্ষ ২০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

Union Budget 2026: চলতি অর্থবর্ষের আয়, ব্যয়ের হিসাবে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী!

Union Budget 2026: চলতি অর্থবর্ষের আয়, ব্যয়ের হিসাবে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী!

Union Finance Minister Nirmala Sitharaman: অর্থমন্ত্রী স্পষ্ট করেন, সামাজিক অগ্রাধিকার ক্ষুণ্ণ না করেই দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অটল সরকার। কেন্দ্রের লক্ষ ২০৩০-৩১ সালের মধ্যে দেশের ঋণ ও জিডিপির অনুপাত ৫০ শতাংশের আশেপাশে নামিয়ে নিয়ে আসা। এবারের বাজেটেই অনুমান করা হচ্ছে এই অনুপাত আগের তুলনায় কমে দাঁড়াবে ৫৫.৬ শতাংশে।

Health Allocation in Budget 2026: জেলা হাসপাতালে তৈরি হবে ট্রমা সেন্টার, স্বাস্থ্য খাতে আর কী ঘোষণা করা হল বাজেটে?

Health Allocation in Budget 2026: জেলা হাসপাতালে তৈরি হবে ট্রমা সেন্টার, স্বাস্থ্য খাতে আর কী ঘোষণা করা হল বাজেটে?

Union Budget 2026: অর্থমন্ত্রী বলেন যে ভারতকে গ্লোবাল ফার্মা হাব তৈরি করা হবে। ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৫ বছরের জন্য। তিনটি জাতীয় ফার্মাসিউটিকাল এডুকেশন ও রিসার্চ সেন্টার তৈরি করা হবে। ৭টি সেন্টার আপগ্রেড করা হবে। পাশাপাশি ১০০০টি ক্লিনিকাল নেটওয়ার্ক সাইট তৈরি করা হবে।

Abhishek on Budget 2026: ‘৮৫ মিনিট ভাট বকে কাটালেন’, বাজেটকে ‘মিশনলেস-ভিশনলেস-বেসলেস’ বলে কটাক্ষ অভিষেকের

Abhishek on Budget 2026: ‘৮৫ মিনিট ভাট বকে কাটালেন’, বাজেটকে ‘মিশনলেস-ভিশনলেস-বেসলেস’ বলে কটাক্ষ অভিষেকের

Budget 2026: তাঁর অভিযোগ, বাঙালিকে বঞ্চনা করা হয়েছে, পাশাপাশি এই বাজেটের কোনও অর্থই নেই বলে মন্তব্য অভিষেকের। এখানেও বাঙালি অস্মিতার ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার জন্য কিছু নেই ৮৫ মিনিটের বাজেটে।" এই বাজেটকে, 'মিশনলেস-ভিশনলেস-বেসলেস' বাজেট বলে কটাক্ষ করেছেন তিনি।

Income Tax: মিলল না করছাড়, কত আয়ে কত কর দিতে হবে আপনাকে?

Income Tax: মিলল না করছাড়, কত আয়ে কত কর দিতে হবে আপনাকে?

Budget 2026: গত বছরের বাজেটেই মোদী সরকার নতুন কর কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর লাগবে না বলে ঘোষণা করেছিল। এই বছর সেই আয়কর কাঠামোই অপরিবর্তিত রাখা হল। তার বদলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন আয়কর আইন ১ এপ্রিল থেকে চালু হওয়ার ঘোষণা করলেন।

Budget 2026: ‘বাংলার নামটাই উচ্চারণ করা হল না’, তৃণমূল বলছে বাজেট এবার ‘নাম কা ওয়াস্তে’

Budget 2026: ‘বাংলার নামটাই উচ্চারণ করা হল না’, তৃণমূল বলছে বাজেট এবার ‘নাম কা ওয়াস্তে’

TMC: এককথায় 'মিনিংলেস বাজেট' বলে মন্তব্য করেন আর এক বর্ষীয়ান তৃণমূল স সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "বাংলার কথাই বাজেটে নেই। পূর্বোদয় বলে একটা ছোট্ট কিছু দিয়েছে। আদতে বাংলা নেগলেক্টেড।" বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের তৃণমূলকে স্পষ্ট জবাব, "বাংলার কথা না থাকলে কি তবে দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো মঙ্গলগ্রহে?"

Union Budget 2026: পূর্বে নজর, দুর্গাপুর থেকে ডানকুনিকে ঢেলে সাজানোর পরিকল্পনা এবারের বাজেটে!

Union Budget 2026: পূর্বে নজর, দুর্গাপুর থেকে ডানকুনিকে ঢেলে সাজানোর পরিকল্পনা এবারের বাজেটে!

Union Budget on Durgapur to Dankuni: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন দেশের ৫টি পূর্বদয় রাজ্যে ৫টি পর্যটন কেন্দ্র তৈরির কথাও ঘোষণা করেন। এ ছাড়াও এই রাজ্যগুলোর জন্য ৪ হাজার ইলেকট্রিক বাসের কথাও ঘোষণা করেন তিনি। এ ছাড়াও দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলোর উন্নতিকল্পেও একাধিক প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি।