Income Tax-Budget 2026: ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন, আর কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী?

Budget 2026: ২০২৬-২৭ সালের বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। এরপরে ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে।"

Income Tax-Budget 2026: ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন, আর কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী?
আয়কর নিয়ে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।Image Credit source: PTI

|

Feb 01, 2026 | 12:39 PM

নয়া দিল্লি: বাজেটে আয়কর আইন (Income Tax Act) নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। চালু হবে নতুন আয়কর আইন। এ দিনের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন চালু হবে।

২০২৬-২৭ সালের বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। এরপরে ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়।”

তিনি আরও বলেন, মোটর অ্যাক্সিডেন্টে কোনও ক্লেম পাওয়া গেলে, তাতে কোনও আয়কর দিতে হবে না। টিডিএস-ও ফিরিয়ে দেওয়া হবে। ট্যুর প্রোগ্রামে টিসিএস ৫ শতাংশ ও ২০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হবে। পাশাপাশি শিক্ষার জন্য টিসিএস ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হবে। কর্মীসংস্থানের ক্ষেত্রে পরিষেবায় ১ থেকে ২ শতাংশ টিডিএস বসবে।

করদাতাদের সুবিধার জন্য ফর্ম ১৫জি বা ফর্ম ১৫এইচ গ্রহণ করা হবে।

আয়করের রিটার্ন জমা করার সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। এর জন্য ন্যূনতম ফি দিতে হবে। ট্যাক্স রিটার্নের নিয়মেও ছাড়। যারা আইটিআর-১, আইটিআর-২ জমা দেন, তারা ৩১ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন। নন-অডিট বিজনেস বা ট্রাস্ট ৩১ অগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন।

অনাবাসী বা বিদেশিরা যদি স্থাবর সম্পত্তি বিক্রি, তাতে টিডিএসে ছাড় দেওয়া হবে। যে নাগরিক বা বাসিন্দা কিনবেন, তাদের প্যান ভিত্তিক চালানের মাধ্যমে জমা দেওয়া যাবে, টেম্পোরারি অ্যাকাউন্টিং নম্বর বা ট্যানের প্রয়োজন পড়বে না।

পড়ুয়া, কর্মীদের, অনাবাসীদের জন্য এককালীন ৬ মাসের ‘ফরেন অ্যাসেট ডিসক্লোজার স্কিম’ ঘোষণা। দুই ধরনের করদাতাদের জন্য এই সুবিধা দেওয়া হবে। প্রথম, যারা ওভারসিজ আয় ডিসক্লোজ করেননি। দ্বিতীয়, যারা ওভারসিজ আয় ডিসক্লোজ করেছেন, কর দিয়েছেন, কিন্তু অ্যাসেট ডিসক্লোজ করেননি।

প্রথম শ্রেণির জন্য ১ কোটি টাকা পর্যন্ত আনডিসক্লোজড অ্যাসেটের জন্য সম্পত্তির মূল্যের ৩০ শতাংশ বা আনডিসক্লোজড অ্যাসেটের ৩০ শতাংশ দিতে হবে আয়কর বাবদ এবং আলাদাভাবে ৩০ শতাংশ আয়কর জরিমানা বাবদ দিলে কোনও শাস্তি হবে না।

দ্বিতীয় শ্রেণিতে ৫ কোটি টাকা পর্যন্ত সম্পত্তিতে জরিমানা ও শাস্তি থেকে বাঁচতে ১ লক্ষ টাকা দিতে হবে।