AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Fare Discount: ট্রেনের টিকিটে কি ৫০ শতাংশ ছাড় পাবে প্রবীণ নাগরিকরা?

Indian Railways: গত ২৬ ডিসেম্বর থেকে ২১৫ কিলোমিটারের পর থেকে প্রতি কিলোমিটারে যাত্রীদের জন্য ভাড়া বাড়িয়েছে ভারতীয় রেলওয়ে। জেনারেল কামরায় ভাড়া বেড়েছে প্রতি কিলোমিটারে ১ পয়সা আর এসি ও নন-এসি কামরার যাত্রীদের জন্য প্রতি কিলোমিটারে দুই পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

Train Fare Discount: ট্রেনের টিকিটে কি ৫০ শতাংশ ছাড় পাবে প্রবীণ নাগরিকরা?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jan 10, 2026 | 9:21 AM
Share

নয়া দিল্লি: আর কিছুদিন বাদেই বাজেট। আগামী ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। আর বাজেট ঘিরে সাধারণ মানুষের আশা প্রত্যাশা থাকে অনেক। এবারের বাজেটেও কি বিশেষ কোনও উপহার দেবে কেন্দ্রীয় সরকার? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কী ঘোষণা করেন, তার দিকে নজর সকলের। এর মধ্যে একটা বিষয় নিয়ে সাধারণ মানুষের প্রতীক্ষা অনেকদিন ধরেই। তা হল ট্রেনে কি আবার প্রবীণ নাগরিকদের জন্য ছাড় দেওয়া হবে?

সময়ের সঙ্গে সঙ্গে খরচ বেড়েছে অনেক। সম্প্রতি রেলের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর থেকে ২১৫ কিলোমিটারের পর থেকে প্রতি কিলোমিটারে যাত্রীদের জন্য ভাড়া বাড়িয়েছে ভারতীয় রেলওয়ে। জেনারেল কামরায় ভাড়া বেড়েছে প্রতি কিলোমিটারে ১ পয়সা আর এসি ও নন-এসি কামরার যাত্রীদের জন্য প্রতি কিলোমিটারে দুই পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই ভাড়া বৃদ্ধি থেকে ৬০০ কোটি টাকা আয় হবে রেলের।

২০২০ সালে করোনা সংক্রমণ আসার আগে ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে বিপুল ছাড় দিত। মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেস ট্রেনে ৬০ বছরের উর্ধ্বে পুরুষ যাত্রীদের ৪০ শতাংশ ছাড় এবং ৫৮ বছরের উর্ধ্বে মহিলাদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। এতে প্রবীণ নাগরিকদের সঞ্চয় হত অনেকটা। তবে করোনাকালে সেই ছাড় তুলে দেওয়া হয়। এরপর সংক্রমণ কাটতেই অনেকে দাবি করেছিল যে আবার যাতে এই ছাড় ফিরিয়ে আনা হয়। সরকারের কাছে দাবিও জানানো হয়। তবে তা হয়নি।

আসন্ন ২০২৬ সালের বাজেটে ফের একবার জনগণের প্রত্য়াশা যে ট্রেনের টিকিটে প্রবীণ নাগরিকদের জন্য ছাড়ের ব্যবস্থা আবার চালু করা হবে। যদি সরকার এই পদক্ষেপ করে, তাহলে লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক উপকৃত হবে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন