
এবারের বাজেটে দেশের পূর্বদিকের রাজ্য ও উত্তর-পূর্বের রাজ্যের দিকে বিশেষ নজর মোদীর সরকারের। পূর্বদয় নীতিগত উদোগের অধীনে এই বাজেটে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের উন্নয়নের দিকেও নজর দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর ফলে দক্ষিণের তামিলনাড়ু থেকে দুর্গাপুর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও মসৃণ হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন দেশের ৫টি পূর্বদয় রাজ্যে ৫টি পর্যটন কেন্দ্র তৈরির কথাও ঘোষণা করেন। এ ছাড়াও এই রাজ্যগুলোর জন্য ৪ হাজার ইলেকট্রিক বাসের কথাও ঘোষণা করেন তিনি। এ ছাড়াও দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলোর উন্নতিকল্পেও একাধিক প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি।
ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর হল পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত দেশের প্রথম উপকূল ভিত্তিক করিডোর। বন্দর, জাতীয় সড়ক, রেল ও শিল্প ক্লাস্টারকে একে অপরের সঙ্গে মসৃণ ভাবে জুড়তে করে তৈরি হয়েছে এই করিডোর। এই করিডোরের প্রধান লক্ষ্য হল লজিস্টিক্স খরচে রাশ টানা ও রফতানির জন্য প্রয়োজনীয় উৎপাদন বাড়ানো। আর এই ক্ষেত্রে জোর দেওয়া হল ইস্পাত, পেট্রো কেমিক্যাল, ইলেকট্রনিক্স ও এমএসএমই খাতে।
ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর আসলে এই পুরো এলাকার একটা পরিকাঠামোগত মেরুদণ্ড হিসাবে কাজ করে। আর এই ধরনের অঞ্চলের উন্নয়ন যত দ্রুত হয়, তত দ্রুত বেসরকারি বিনিয়োগ আসে এই ধরনের অর্থনৈতিক এলাকায়। এ ছাড়াও তৈরি হয় ব্যাপক কর্মসংস্থান। এ ছাড়াও ডেডিকেটেড ফ্রেট করিডরের মাধ্যমে জুড়তে চলেছে ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত।