AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: ক্রমাগত রক্তক্ষরণ, ৬ দিনেও উঠল না বাজার, ৮ মাস পিছিয়ে গেল নিফটি!

Market Fall: বাজার খোলার পর হুড়মুড়িয়ে পড়তে থাকে বাজার। তারপর সকাল ১০টা থেকে ধীরে ধীরে রিকভার করতে থাকে বাজার। দিন শেষে সকালের তুলনায় ২৬ পয়েন্ট পড়ে শেষ হল দিন।

Share Market News: ক্রমাগত রক্তক্ষরণ, ৬ দিনেও উঠল না বাজার, ৮ মাস পিছিয়ে গেল নিফটি!
| Updated on: Feb 12, 2025 | 9:10 PM
Share

আজ ১২ ফেব্রুয়ারি। বাজার খোলার পর হুড়মুড়িয়ে পড়তে থাকে বাজার। তারপর সকাল ১০টা থেকে ধীরে ধীরে রিকভার করতে থাকে বাজার। দিন শেষে সকালের তুলনায় ২৬ পয়েন্ট পড়ে শেষ হল দিন। আর ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলল একাধিক সংস্থা। ২৯ জানুয়ারি থেকে আজকের মধ্যে প্রায় ৩৭ শতাংশ পড়েছে ওয়ার্লপুল অফ ইন্ডিয়ার শেয়ারের দাম। আজকেও ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁয়েছে এই সংস্থা। ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে ডেলিভারি, এলআইসি, ডিএলএফ, স্টার হেলথ, পাওয়ার গ্রিড কর্পোরেশন, হিরো মোটো কর্প, এশিয়ান পেন্টস, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, জেকে টায়ার, কোল ইন্ডিয়া, টাটা মোটরস, ইন্ডিয়ান অয়েল, ইজ মাই ট্রিপ, কনকর, ব্যাঙ্ক অফ বরোদা সহ একাধিক সংস্থা।

আজ বাড়ল যারা:

আজ একাধিক শেয়ারের দামে পতনের মধ্যে আজ আপার সার্কিট হিট করল ইন্দো কাউন্ট ইন্ডাস্ট্রিজ। এ ছাড়াও বেড়েছে বেডমুথা ইন্ডাস্ট্রিজ, পার্ল গ্লোবাল, শ্রী রামা নিউজ প্রিন্ট ও গারওয়ার হাইটেক ফিল্মস।

আজ পড়ল যারা:

আজ লোয়ার সার্কিট হিট করেছে সিকো ইন্ডাস্ট্রিজ। ২০ শতাংশ পড়েছে সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ পড়েছে ডিবি কর্প, জেনেরিক ইঞ্জিনিয়ারিং, জেনসোল ইঞ্জিনিয়ারিং ও প্রিন্স পাইপস অ্যান্ড ফিটিংস লিমিটেডের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ ডিভিডেন্ড দিল হিরো মোটো কর্প। শেয়ার প্রতি ১০০ টাকা ডিভিডেন্ড দিল তারা।
  • শেয়ার প্রতি ৬ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল আইটিসি।
  • টরেন্ট পাওয়ার শেয়ার প্রতি ১৪ টাকা ডিভিডেন্ড দিল।
  • শেয়ার প্রতি ৩ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল কোচিন শিপইয়ার্ড।
  • শেয়ার প্রতি ৩ টাকা ডিভিডেন্ড দিল টিসিআই এক্সপ্রেস।
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে GKW, কির্লোস্কার ব্রাদার্স, অশোক লেল্যান্ড, ভারত ফোর্জ, সিমেন্স, আইটিডি সিমেন্টেশন, কোকুয়ো ক্যামলিন, আইআইএফএল ফাইন্যান্স, পাওয়ার ফাইন্যান্স কর্প, আরডিবি ইনফ্রা অ্যান্ড পাওয়ার, মুথুট ফাইন্যান্স, শ্রীলেদার্স, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, রেল বিকাশ নিগম লিমিটেড উল্লেখযোগ্য।

*১২ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩