AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air India Express: অতিরিক্ত লাগেজ থেকে কম খরচ, ছাত্রদের জন্য বিশেষ সুবিধা আনল এয়ার ইন্ডিয়া!

Student Offer: পড়ুয়াদের অফারের পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আরও কিছু ছাড় দিচ্ছে। সরাসরি বুকিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রোমো কোড VIBES ব্যবহার করে অতিরিক্ত ৫% ছাড় পাওয়া যেতে পারে। এছাড়া ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্যও একটি বিশেষ সুবিধে দেওয়া হচ্ছে।

Air India Express: অতিরিক্ত লাগেজ থেকে কম খরচ, ছাত্রদের জন্য বিশেষ সুবিধা আনল এয়ার ইন্ডিয়া!
এয়ার ইন্ডিয়াImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 27, 2026 | 6:48 PM
Share

কলকাতা : উৎসবের মরসুমের আগে পড়ুয়াদের জন্য বিশেষ অফার নিয়ে এল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই অফারের মাধ্যমে যোগ্য পড়ুয়ারা দেশের মধ্যে বিমানযাত্রা করলে বেস ভাড়ায় ১০% ছাড় পাবেন। এর পাশাপাশি মিলবে অতিরিক্ত লাগেজের সুবিধা ও কম খরচে টিকিটের তারিখ পরিবর্তনের সুযোগ।

কী কী সুবিধে পাওয়া যাবে?

যোগ্য পড়ুয়ারা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর নির্দিষ্ট ভ্যালু ফেয়ার বুক করলে ৩টি বিশেষ সুবিধে পাবেন।

১- বেস ভাড়ায় ১০% ছাড়। ২- চেক-ইন লাগেজের সীমা ১৫ কেজি থেকে বাড়িয়ে ২৫ কেজি করা হবে। ৩- সরাসরি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটলে ৯৯ টাকায় তারিখ বদল করা যাবে।

তবে এই বেশ সুবিধে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ বিমানযাত্রা ও নির্দিষ্ট ভ্যালু ফেয়ার-এর ক্ষেত্রে প্রযোজ্য।

কারা এই সুবিধে পাবেন?

১২ বছর বা তার বেশি বয়সের পড়ুয়ারা এই অফার ব্যবহার করতে পারবেন। তবে তাঁদের কোনও স্বীকৃত শিক্ষা প্রতিস্হানের দেওয়া বৈধ স্টুডেন্ট ফটো আইডি থাকতে হবে। পরিচয়পত্রে পড়ুয়ার নাম ও জন্মতারিখ থাকা বাধ্যতামূলক। বিমানবন্দরে চেক-ইনের সময় এই স্টুডেন্ট আইডি দেখতে হতে পারে।

কিভাবে টিকিট কাটবেন?

পড়ুয়ারা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। টিকিট কাটার সময় স্টুডেন্ট ফেয়ার নির্বাচন করতে হবে। তাহলে প্রযোজ্য সুবিধাগুলি পাওয়া যাবে।

রয়েছে আরও অফার

পড়ুয়াদের অফারের পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আরও কিছু ছাড় দিচ্ছে। সরাসরি বুকিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রোমো কোড VIBES ব্যবহার করে অতিরিক্ত ৫% ছাড় পাওয়া যেতে পারে। এছাড়া ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্যও একটি বিশেষ সুবিধে দেওয়া হচ্ছে। ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল টিকিট বুক করলে ৬০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই অফারটি ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চালু থাকছে। তবে প্রতিটি অফারের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত প্রযোজ্য। তাই টিকিট কাটার আগে অফার দেখা জরুরি।

Follow Us