AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Airtel Recharge Offer: ১৮৫ টাকাতেই দুর্দান্ত রিচার্জ প্ল্যান, কী অফার আনল এয়ারটেল?

Airtel New Recharge Plans: এয়ারটেলের নতুন প্ল্যানগুলির মেয়াদ তুলনামূলক কম হওয়ায় গ্রাহকরা অল্প টাকা খরচ করেই মোবাইল পরিষেবা চালু রাখতে পারবেন। একবারে বেশি টাকা দিয়ে দীর্ঘমেয়াদি রিচার্জ করার প্রয়োজন হবে না। প্রাথমিক পর্যায়ে গ্রাহকদের সাড়া কেমন পাওয়া যায়, তার উপর নির্ভর করে আগামী দিনে আরও দীর্ঘমেয়াদি ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান চালু করতে পারে এয়ারটেল।

Airtel Recharge Offer: ১৮৫ টাকাতেই দুর্দান্ত রিচার্জ প্ল্যান, কী অফার আনল এয়ারটেল?
ফাইল ছবিImage Credit: Getty Image
| Updated on: Oct 18, 2026 | 4:08 PM
Share

নয়া দিল্লি: মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন না? শুধুমাত্র ফোনে কথা বলা আর এসএমএসের জন্য রিচার্জ করতে চান? তাহলে আপনার জন্য সুখবর। গ্রাহকদের সুবিধার্থে তিনটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করল ভারতী এয়ারটেল (Bharti Airtel)। এই প্ল্যানগুলিতে কোনও ডেটা থাকছে না। পরিবর্তে মিলবে আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএসের সুবিধা।

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (TRAI) নির্ধারিত ২১ অক্টোবরের সময়সীমার আগেই এই প্ল্যানগুলি চালু করেছে এয়ারটেল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের বড় টেলিকম সংস্থাগুলির মধ্যে এয়ারটেলই প্রথম এই ধরনের নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।

নতুন তিন রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা?

১৮৫ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। গ্রাহকরা আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধা পাবেন। পাশাপাশি মিলবে ৩০০টি এসএমএস। তবে কোনও ডেটা প্ল্যান পাওয়া যাবে না।

২০৩ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩০ দিন। এখানেও আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধা রয়েছে। সঙ্গে পাওয়া যাবে ৩০০টি এসএমএস। এই প্ল্যানেও কোনও ডেটা থাকছে না।

২০৬ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ এক ক্যালেন্ডার মাস। অর্থাৎ যে তারিখে রিচার্জ করবেন, সাধারণভাবে পরের মাসের সংশ্লিষ্ট তারিখ পর্যন্ত মেয়াদ থাকবে। এই প্ল্যানেও আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। তবে মোবাইল ডেটা মিলবে না।

তিনটি প্ল্যানেই বিনামূল্যে হ্যালোটিউনস (HelloTunes) ব্যবহারের সুবিধা রয়েছে। এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ থেকে এই প্ল্যানগুলি রিচার্জ করা যাবে।

কাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক এই প্ল্যান?

যাঁরা মূলত ফোনে কথা বলা এবং এসএমএসের জন্য মোবাইল ব্যবহার করেন, তাঁদের কথা মাথায় রেখেই এই রিচার্জ প্ল্যানগুলি আনা হয়েছে। বিশেষ করে সাধারণ ফিচার ফোন ব্যবহারকারী, প্রবীণ নাগরিক এবং কম খরচে মোবাইল পরিষেবা চালু রাখতে চাওয়া গ্রাহকদের জন্য এই প্ল্যানগুলি উপযোগী হতে পারে।

অনেকেই বাড়ি কিংবা অফিসে ওয়াই-ফাই ব্যবহার করেন। ফলে মোবাইল ডেটার প্রয়োজন হয় না। অথচ এতদিন রিচার্জ করতে গিয়ে ডেটা-সহ প্ল্যান বেছে নিতে হত। নতুন এই প্ল্যানগুলির মাধ্যমে সেই অতিরিক্ত খরচ এড়ানোর সুযোগ পাবেন গ্রাহকরা।

TRAI-এর নতুন নিয়মে কী পরিবর্তন?

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার ‘টেলিকম কনজিউমার প্রোটেকশন (থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট) রেগুলেশনস, ২০২৬’-এর পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ করেছে এয়ারটেল।নতুন নিয়মের মূল উদ্দেশ্য হল, যে সমস্ত গ্রাহক মোবাইল ডেটা ব্যবহার করেন না, তাঁদের জন্য শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএসের উপযুক্ত রিচার্জ প্ল্যানের ব্যবস্থা করা।

আরও নতুন প্ল্যান আনতে পারে এয়ারটেল

এয়ারটেলের নতুন প্ল্যানগুলির মেয়াদ তুলনামূলক কম হওয়ায় গ্রাহকরা অল্প টাকা খরচ করেই মোবাইল পরিষেবা চালু রাখতে পারবেন। একবারে বেশি টাকা দিয়ে দীর্ঘমেয়াদি রিচার্জ করার প্রয়োজন হবে না। প্রাথমিক পর্যায়ে গ্রাহকদের সাড়া কেমন পাওয়া যায়, তার উপর নির্ভর করে আগামী দিনে আরও দীর্ঘমেয়াদি ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান চালু করতে পারে এয়ারটেল। তবে এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি।

Follow Us