Amazon Account Block: এই কাজগুলো করলেই ব্লক হয়ে যাবে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট!
Amazon Account: সম্প্রতি অনেক গ্রাহককে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে অ্যামাজন। ঘনঘন রিটার্ন, বার বার অর্ডার বাতিল বা রিফান্ডের অপব্যবহার করলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাতিল করা হতে পারে। রিটার্ন প্রসেস শুরু করার সময়ই অনেক ক্ষেত্রে এই বার্তা দেখা যাচ্ছে। যা বোঝাচ্ছে সংস্থা বর্তমানে আগের তুলনায় অনেক কঠিন নিয়ম প্রয়োগ করছে।

আচ্ছা অনলাইনে কেনাকাটা করেন আপনি? আচ্ছা কোনও কিছু কেনার পর সেটা পছন্দ না হলে কি রিটার্ন করে দেন? এমনটাই কিন্তু স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু এবার থেকে এমন ঘটনা যদি ঘটান আপনি, তাহলে কিন্তু ব্লক হয়ে যেতে পারে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট।
সম্প্রতি অনেক গ্রাহককে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে অ্যামাজন। ঘনঘন রিটার্ন, বার বার অর্ডার বাতিল বা রিফান্ডের অপব্যবহার করলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাতিল করা হতে পারে। রিটার্ন প্রসেস শুরু করার সময়ই অনেক ক্ষেত্রে এই বার্তা দেখা যাচ্ছে। যা বোঝাচ্ছে সংস্থা বর্তমানে আগের তুলনায় অনেক কঠিন নিয়ম প্রয়োগ করছে।
অ্যামাজন বলছে, একবার রিটার্ন করলে এমন হবে, তা কিন্তু নয়। আসলে কোনও অ্যাকাউন্ট হোল্ডারের কেনাকাটার আচরণ বিশ্লেষণ করা হয়। তারপর যদি দেখা যায় কেউ প্রতিবারই অর্ডার করে তা ফেরত পাঠাচ্ছেন, তাহলেই তার অ্যাকাউন্ট ব্লক করা হতে পারে। অনেকেই শিপমেন্টের পর অর্ডার বাতিল করেন, অনেকেই ক্যাশ অন ডেলিভারি না নিয়ে ফেরত পাঠিয়ে দেন আবার অনেকে এমন সব পণ্যের ক্ষেত্রে রিফান্ড চান, যা ফেরত নেওয়ার যোগ্য পণ্য নয়।
আবার একই পণ্যের একাধিক ভ্যারিয়েন্ট অর্ডার করে, তার অধিকাংশ ফেরত দেওয়াকেও ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। আসলে, ই-কমার্স সংস্থাগুলোর কাছে এই রিটার্ন একটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। প্রতিটি রিটার্নের ক্ষেত্রে পরিবহণ খরচ, মান যাচাই ও পুনরায় প্যাকেজিংয়ের খরচ হয়। ফলে, এই অপশনের অপব্যবহার বাড়লে সখস্থার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে বিক্রেতারাও। আর সেই কারণেই এই সিদ্ধান্তের পথে অ্যামাজন।
