AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anil Ambani: ফের বড় ধাক্কা অনিল অম্বানীর, খসবে ১৫৪.৫০ কোটি টাকা

Anil Ambani: সেবি (SEBI) এই সংস্থাগুলিকে ১৫ দিনের মধ্যে টাকা দিতে বলেছে। আর তা করতে ব্যর্থ হলে সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Anil Ambani: ফের বড় ধাক্কা অনিল অম্বানীর, খসবে ১৫৪.৫০ কোটি টাকা
অনিল অম্বানী। ফাইল চিত্রImage Credit: X
| Updated on: Nov 02, 2024 | 2:03 PM
Share

নয়া দিল্লি: সম্প্রতি অনিল অম্বানী আবার ঘুরে দাঁড়াচ্ছেন বলে মনে করছেন অনেকেই। তাঁর এই প্রত্যাবর্তন ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। তবে তাঁর সমস্যা শেষ হচ্ছে না। বারবার নান বিপাকে জড়িয়ে পড়ছেন তিনি। এবার ১৫৪.৫ কোটি টাকা খসতে চলেছে অনিল অম্বানীর।

বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) অনিল অম্বানীর ৬টি সংস্থাকে নোটিস দিয়েছে। সংস্থাগুলিকে ১৫৪.৫০ কোটি টাকা দিতে হবে। তহবিল অপব্যবহারের জন্য সংস্থাকে এই নোটিস দেওয়া হয়েছে।

সেবি (SEBI) এই সংস্থাগুলিকে ১৫ দিনের মধ্যে টাকা দিতে বলেছে। আর তা করতে ব্যর্থ হলে সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যে সংস্থাগুলিতে নোটিস দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে ‘ক্রেস্ট লজিস্টিকস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড’, রিলায়েন্স ইউনিকর্ন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, রিলায়েন্স এক্সচেঞ্জ নেক্সট লিমিটেড, রিলায়েন্স কমার্শিয়াল ফিনান্স লিমিটেড, রিলায়েন্স বিজনেস ব্রডকাস্ট নিউজ হোল্ডিংস লিমিটেড এবং রিলায়েন্স ক্লিনজেন লিমিটেড।

ছ’টি ইউনিটকে পৃথক ৬টি নোটিস দেওয়া হয়েছে। প্রতিটিকে ২৫.৭৫ কোটি টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত অগস্ট মাসে অনিল অম্বানী এবং আরও ২৪ জনকে কোম্পানির তহবিল অপব্যবহার করার জন্য পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়াও রিলায়েন্স হোম ফিনান্সকে মার্কেট থেকে ছ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং ৬ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল।

২২২ পাতার নির্দেশে বলা হয়েছিল, আগামী পাঁচ বছর সেবি (SEBI) তালিকাভুক্ত কোনও কোম্পানির ডিরেক্টর বা পরিচালনা সংক্রান্ত অন্য কোনও পদে থাকতে পারবেন না অনিল অম্বানী।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...