AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Atal Pension Yojana: মাসে মাসে অ্যাকাউন্টে আসবে পেনশন, অটল পেনশন যোজনায় কারা আবেদন করতে পারবেন?

APY scheme benefits: ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারেন এই পেনশন প্রকল্পের জন্য। ব্য়াঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে অটল পেনশন যোজনার জন্য আবেদন করা যায়। যদি কারোর ওই ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট না থাকে, তাহলে তাকে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। 

Atal Pension Yojana: মাসে মাসে অ্যাকাউন্টে আসবে পেনশন, অটল পেনশন যোজনায় কারা আবেদন করতে পারবেন?
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: May 21, 2026 | 6:01 PM
Share

নয়া দিল্লি: শুধুমাত্র যুব সম্প্রদায়ের জন্যই নয়, দেশের প্রবীণ নাগরিকদের জন্যও কেন্দ্রীয় সরকারের রয়েছে একাধিক প্রকল্প। এমনই একটি প্রকল্প হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। অবসর গ্রহণের পর প্রবীণ নাগরিকদের পেনশন দেওয়া হয় এই প্রকল্প থেকে।

অটল পেনশন যোজনায় মাসিক ন্যূনতম গ্যারান্টি পেনশন পাওয়া যায় ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা, ৪০০০ টাকা বা ৫০০০ টাকা। ৬০ বছর বয়সের পর পেনশন পাওয়া যায়।

কারা আবেদন করতে পারবেন?

ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারেন এই পেনশন প্রকল্পের জন্য। ১৮ বছর থেকে ৪০ বছর বয়সীরা ব্য়াঙ্ক বা পোস্ট অফিসে অটল পেনশন যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন।

কারা অটল পেনশন যোজনা পাবেন না?

২০২২ সালের ১ অক্টোবর থেকে নিয়ম করা হয়েছে যে যারা করদাতা, তারা অটল পেনশন যোজনার জন্য আবেদন করতে পারবেন না। যদি কেউ একবারও আয়কর দেন, তাহলেও অটল পেনশন যোজনার জন্য আবেদন করা যায় না।

কীভাবে অটল পেনশন যোজনায় আবেদন করতে পারবেন?

ব্য়াঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে অটল পেনশন যোজনার জন্য আবেদন করা যায়। যদি কারোর ওই ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট না থাকে, তাহলে তাকে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে।

কতদিন টাকা জমা রাখতে হয়?

অটল পেনশন যোজনায় ৬০ বছর বয়স পর্যন্ত টাকা জমা রাখা যায়। গ্রাহকরা মাসিক, ত্রৈমাসিক বা বছরে দুইভাগে টাকা জমা করতে পারেন।

অটল পেনশন যোজনার সুযোগ-সুবিধা-

অটল পেনশন যোজনায় অবসরের পর প্রতি মাসে নির্দিষ্ট পেনশন পাওয়া যায়। যদি গ্রাহক বা বিনিয়োগকারীর মৃত্যু হয়, তাহলে তাঁর স্বামী বা স্ত্রী আমৃত্যু পেনশন পাবেন। যদি পেনশন অ্যাকাউন্টে কোনও নমিনি থাকে, তাহলে বিনিয়োগকারী ও তাঁর স্ত্রী বা স্বামীর মৃত্যুর পর নমিনি বাকি জমা অর্থ পাবেন।

অ্যাকাউন্টের নিয়ম-

একজন গ্রাহক একটিই অটল পেনশন অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে এক পরিবারের প্রত্যেক সদস্য নিজেদের নামে আলাদা করে অ্যাকাউন্ট খুলতে পারেন।

Follow Us