AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Holiday: অক্টোবরে মাত্র ১৫ দিন ব্যাঙ্ক খোলা থাকবে! কোনদিন গেলে দরকারি কাজ মিটবে?

Bank Holiday List October 2026: অক্টোবর মাসে অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। উৎসবের মরশুম হওয়ায় একাধিক ছুটি রয়েছে এই মাসে। এছাড়া ন্যাশনাল হলিডে-ও রয়েছে। ব্যাঙ্কে কোনও দরকারি কাজ থাকলে, কোন দিন গেলে ব্যাঙ্ক খোলা থাকবে?

Bank Holiday: অক্টোবরে মাত্র ১৫ দিন ব্যাঙ্ক খোলা থাকবে! কোনদিন গেলে দরকারি কাজ মিটবে?
কবে কবে খোলা থাকবে ব্যাঙ্ক?Image Credit: PTI
| Updated on: Oct 01, 2026 | 5:03 PM
Share

নয়া দিল্লি: নতুন মাস পড়তেই প্রকাশিত হল ছুটির তালিকা। অক্টোবর মাসে অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। উৎসবের মরশুম হওয়ায় একাধিক ছুটি রয়েছে এই মাসে। এছাড়া ন্যাশনাল হলিডে-ও রয়েছে। ব্যাঙ্কে কোনও দরকারি কাজ থাকলে, কোন দিন গেলে ব্যাঙ্ক খোলা থাকবে, এখনই তা জেনে নিন-

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া প্রতি মাসের ছুটির তালিকা দেয়, যাকে হলিডে ক্যালেন্ডার বলা হয়। এই মাসের শুরুতেই, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী থাকায় দেশের সমস্ত ব্যাঙ্ক ছুটি থাকবে। আর কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?

ছুটির তালিকা-

  • ২ অক্টোবর- মহাত্মা গান্ধী জয়ন্তী
  • ১০ অক্টোবর- মহালয়া উপলক্ষে কলকাতা ও বেঙ্গালুরুতে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৭ অক্টোবর- মহা সপ্তমী উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৯ অক্টোবর- দশেরা ও মহা নবমী উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২০ অক্টোবর- বিজয়া দশমী/দশেরা উপলক্ষে গ্যাংটক ও ইম্ফল বাদে প্রায় সব শহরেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২১ অক্টোবর- বিজয়া দশমী/দুর্গাপুজো উপলক্ষে কলকাতা, আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২২ ও ২৩ অক্টোবর- দুর্গাপুজো উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৬ অক্টোবর- লক্ষ্মী পুজো উপলক্ষে অনেক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৯ অক্টোবর- করবা চৌথ উপলক্ষে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩১ অক্টোবর- সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • এছাড়া মাসের প্রতিটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Follow Us