বাজেটে বড় চমক, সস্তা হতে পারে সোনা-রুপো, কেনাকাটার জন্য ক’দিন ধৈর্য্য ধরুন
Budget 2024: চলতি মাসেই শেষ সপ্তাহে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। আর এই পূর্ণাঙ্গ বাজেটেই দেশের স্বর্ণকার ও বিক্রেতাদের প্রত্যাশা, সরকার বাজেটে কোনও সুখবর শোনাতে পারে। সোনা ও রুপোর আবগারি এবং রফতানির উপর শুল্ক কমানো হতে পারে।

নয়া দিল্লি: বাড়িতে বড় অনুষ্ঠান রয়েছে? সোনার গহনা কেনার পরিকল্পনা? তবে একটু অপেক্ষা করে যান। আপনার জন্য বড় সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করলে সোনার অনেক সস্তায় পেতে পারেন। ভাবছেন, কীভাবে? না না, নকল সোনা নয়, আসল সোনারই দাম কমতে পারে। এমনটাই প্রত্যাশা বাজেটে।
চলতি মাসেই শেষ সপ্তাহে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। আর এই পূর্ণাঙ্গ বাজেটেই দেশের স্বর্ণকার ও বিক্রেতাদের প্রত্যাশা, সরকার বাজেটে কোনও সুখবর শোনাতে পারে। সোনা ও রুপোর আবগারি এবং রফতানির উপর শুল্ক কমানো হতে পারে।
সোনা-রুপোর ক্রমাগত দাম বাড়ার কারণে চাহিদা কমে যাওয়ার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। বিক্রি কমে যাওয়ায়, তারা সরকারের কাছে সোনার গহনার উপরে জিএসটি কমানোর দাবি জানিয়েছেন। জুয়েলার্স সমিতি অর্থমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরছে। তাদের দাবি বিবেচনা করা হলে, স্বর্ণ ক্রেতারা বড় ধরনের স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
বাজেট থেকে জুয়েলার্সদের চাহিদা-
জুয়েলার্সের দাবি, সোনা ও রুপোর উপর জিএসটি ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা উচিত। পাশাপাশি সোনার উপর আবগারি শুল্ক কমানো উচিত, যাতে সোনার দাম কমতে পারে। এতে মধ্যবিত্তের চাহিদা বাড়বে।
সোনার দাম বাড়ায় বাজারের অবস্থা আরও খারাপ হয়েছে। আসন্ন বাজেট থেকে বিদেশ থেকে আমদানি করা সোনা-রূপার ওপর রফতানি শুল্ক কমানো হবে বলে প্রত্যাশা জুয়েলার্সদের।
