AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anwar Ali Injury Update: মহা বিপাকে ইস্টবেঙ্গল, মাসের শেষে কলকাতা ডার্বি খেলবেন না আনোয়ার আলি?

East Bengal FC: এই মুহূর্তে এসিএল টু-তে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্ৰুপের লাস্ট বয় ইস্টবেঙ্গল। ধরেই নেওয়া হচ্ছে, এশিয়ান প্রতিযোগিতা থেকে একপ্রকার বিদায় ঘটেই গিয়েছে হাবাসের ছেলেদের। যদিও আইএসএল ২০২৬-২৭ মরসুমে ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই জিতেছে ইস্টবেঙ্গল। তাদের পরের ম্যাচ চেন্নাইয়িনের বিরুদ্ধে।

Anwar Ali Injury Update: মহা বিপাকে ইস্টবেঙ্গল, মাসের শেষে কলকাতা ডার্বি খেলবেন না আনোয়ার আলি?
ফাইল ছবিImage Credit: Facebook/@East Bengal
| Edited By: | Updated on: Nov 05, 2026 | 1:57 PM
Share

কলকাতা: বড় বিপাকে আনোয়ার আলি। যুবভারতীর মাঠে চোটের জন্য আল সিবের বিরুদ্ধে মাত্র ১৭ মিনিটেই উঠে গিয়েছিলেন লাল-হলুদ ডিফেন্ডার আনোয়ার আলি। মঙ্গলবার এসিএল টু-র ম্যাচে পেশিতে টান ধরে তাঁর। এই জন্য চোটের কারণে তাঁকে তুলে নিতে বাধ্য হন লাল-হলুদ কোচ হাবাস। তখনই অনেকে আশঙ্কা করেছিলেন, হয়ত আগামী কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না আনোয়ারকে। সেই আশঙ্কাই সত্যি হল।

টানা খেলছেন আনোয়ার। দলের বাকি ফুটবলাররা প্রায় বিশ্রাম পেলেও এই সৌভাগ্য হয়নি আনোয়ারের। এর ফলেই চোটে জর্জরিত তিনি। জাতীয় দল, ইস্টবেঙ্গল – দুই বিভাগেই খেলেছেন আনোয়ার। এর আগে এমআরআই করা হয়েছিল আনোয়ারের। সূত্রের খবর, সেই রিপোর্টেই জানা গিয়েছে এসিএল টিয়ার টু ইনজুরি হয়েছে আনোয়ারের। ফলে, গোটা নভেম্বর মাস আর খেলতে পারবেন না তিনি। কমপক্ষে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই পাঞ্জাবি ডিফেন্ডার। এসিএল টিয়ার টু ইনজুরির অর্থ পায়ের পেশী মারাত্বক ক্ষতিগ্রস্ত। ফলে, এই মাসে আর মাঠে পাওয়া যাবে না আনোয়ারকে।

যদিও, এর মধ্যেই বেশ কতগুলি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে লাল-হলুদ। একদিকে এশিয়ান চ্যাম্পিয়ন লিগ, অন্যদিকে আইএসএল – জোড়া প্রতিযোগিতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবেন হাবাসরা। সেই ম্যাচগুলিতে আনোয়ারকে ছাড়াই খেলতে হবে হাবাসকে। এর মধ্যেই হয়ত আনোয়ার না খেললে আরও বিপাকে পড়তে পারে ইস্টবেঙ্গল। কারণ, ২৯ নভেম্বর রয়েছে আইএসএল-এর কলকাতা ডার্বি। সেই ম্যাচে যদি তিনি না খেলেন, তাহলে পিছিয়ে পড়বে ইস্টবেঙ্গল। তিনি না থাকলে কোন ভারতীয় স্টপার থাকবেন জিভুলিচকে সাহায্য করার জন্য? তাহলে লালচুংনুঙ্গা বা জিকসনকে খেলাবেন হাবাস?কিন্তু জিকসন ডিফেন্স করতে নামলে ধার কমে যাবে মাঝমাঠের, যা ডার্বির মতো ম্যাচে চরম বিপাকে ফেলবে ইস্টবেঙ্গলকে।

এই মুহূর্তে এসিএল টু-তে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্ৰুপের লাস্ট বয় ইস্টবেঙ্গল। ধরেই নেওয়া হচ্ছে, এশিয়ান প্রতিযোগিতা থেকে একপ্রকার বিদায় ঘটেই গিয়েছে হাবাসের ছেলেদের। যদিও আইএসএল ২০২৬-২৭ মরসুমে ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই জিতেছে ইস্টবেঙ্গল। তাদের পরের ম্যাচ চেন্নাইয়িনের বিরুদ্ধে। তার মধ্যেই আনোয়ারের চোটে ধাক্কা খেল টিম ইস্টবেঙ্গল।

Follow Us