AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah-Sealdah Train: টিকিট কাটেন না লক্ষ লক্ষ যাত্রী, শুধু হাওড়া-শিয়ালদহ থেকে রেল কত কোটি জরিমানা আদায় করেছে জানেন

Train Ticket: পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ৫ টাকাতেও ৩০ মিনিটের পথ যাত্রা করা যায় ট্রেনে। ওই দূরত্ব বাসে যেতে লেগে যেতে পারে অন্তত ৪০ টাকা, লাগে বেশি সময়ও। আর ট্রাফিক জ্যামের সমস্যা তো আছেই।

Howrah-Sealdah Train: টিকিট কাটেন না লক্ষ লক্ষ যাত্রী, শুধু হাওড়া-শিয়ালদহ থেকে রেল কত কোটি জরিমানা আদায় করেছে জানেন
প্রতীকী ছবিImage Credit: twitter
| Updated on: Jun 12, 2024 | 10:34 AM
Share

কলকাতা : পূর্ব রেলের বহু ট্রেন প্রত্যন্ত অঞ্চলের ওপর দিয়ে যায়। আর সেই সব রুটে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা যে প্রচুর, সেটা আরও একবার বোঝা গেল পূর্ব রেলের আয় দেখে। টিকিট না কাটার জন্য যাত্রীদের কাছ থেকে যে জরিমানা নেওয়া হয়, তা থেকেই ৭ কোটি ৫৭ লক্ষ আয় করেছে পূর্ব রেল।

হিসেব বলছে, বিনা টিকিটের যাত্রীদের থেকে দিনে প্রায় ২৫ লক্ষ টাকা পাচ্ছে পূর্ব রেল। প্রায় ১ লক্ষ ৮০ হাজার ৯০০ এমন যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছে রেল। রেলের কর্মীদের একাংশের দাবি, এটা তো কিছুই নয়। আসলে অনেক বেশি যাত্রী এভাবে যাতায়াত করে থাকেন।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, মে মাসে ৭ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার টাকা পেয়েছে তারা। এর মধ্যে হাওড়া ডিভিশন থেকে জরিমানা পাওয়া গিয়েছে ২ কোটি ৪৩ লক্ষ ৯০ হাজার টাকা আর শিয়ালদহ ডিভিশন থেকে ১ কোটি ৭৭ লক্ষ টাকা মিলেছে।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ৫ টাকাতেও ৩০ মিনিটের পথ যাত্রা করা যায় ট্রেনে। ওই দূরত্ব বাসে যেতে লেগে যেতে পারে অন্তত ৪০ টাকা, লাগে বেশি সময়ও। আর ট্রাফিক জ্যামের সমস্যা তো আছেই। তিনি আরও উল্লেখ করেছেন, এখন টিকিট কাটার জন্য কাউন্টারে লাইন দেওয়ারও প্রয়োজন পড়ে না। শুধু ইউটিএস অ্যাপ ডাউনলোড করে নিলেই সহজে টিকিট কাটা যায়। অর্থাৎ দেরী হয়ে যাওয়ার জন্য টিকিট কাটতে পারছেন না, এই অজুহাতও আর চলে না। এছাড়া স্টেশনে স্টেশনে রয়েছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত