AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO Update: চাকরি বদলানোয় দুটি PF তৈরি হয়ে গিয়েছে, কীভাবে অ্যাকাউন্ট মার্জ করবেন?

EPF transfer process: অনেক সময়ই দেখা যায় যে চাকরি বদল করলে, নতুন পিএফ অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। এতে পরবর্তী সময়ে টাকা তুলতে সমস্যা হয়। যদি আপনারও একাধিক পিএফ অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, তাহলে আপনি সহজেই কয়েকটা ক্লিকে পিএফ অ্যাকাউন্ট মার্জ বা একত্রীকরণ করতে পারেন।

EPFO Update: চাকরি বদলানোয় দুটি PF তৈরি হয়ে গিয়েছে, কীভাবে অ্যাকাউন্ট মার্জ করবেন?
ফাইল ছবি
| Updated on: Apr 05, 2026 | 4:55 PM
Share

নয়া দিল্লি: চাকরিজীবী যারা, তারা প্রভিডেন্ট ফান্ডের গুরুত্ব কতটা, জানেন। পিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে ইউএএন। চাকরি বদল করলেও, প্রভিডেন্ট ফান্ড একটাই থাকে। তবে অনেক সময়ই দেখা যায় যে চাকরি বদল করলে, নতুন পিএফ অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। এতে পরবর্তী সময়ে টাকা তুলতে সমস্যা হয়। যদি আপনারও একাধিক পিএফ অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, তাহলে আপনি সহজেই কয়েকটা ক্লিকে পিএফ অ্যাকাউন্ট মার্জ (EPFO Account Merge) বা একত্রীকরণ করতে পারেন।

যদি একটিই পিএফ অ্যাকাউন্ট থাকে, তাহলে সমস্ত সঞ্চয় এক জায়গাতেই থাকবে। এতে ব্যালেন্স ট্র্যাক করতেও সুবিধা হয়। টাকা তোলা বা আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয় না।

একাধিক পিএফ অ্যাকাউন্ট মার্জ করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি-

  •  ইউএএন অ্যাক্টিভ রয়েছে কি না
  • কেওয়াইসি আপডেট রয়েছে কি না
  • মোবাইল নম্বর ইউএএনের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না

কীভাবে পিএফের একাধিক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন?

  • প্রথমে ইপিএফও পোর্টালে লগ ইন করুন।
  • ইপিএফও মেম্বার পোর্টালে গিয়ে ইউএএন (UAN) ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  • এবার অনলাইন সার্ভিস অপশনে যান।
  • সেখানে ওয়ান মেম্বার, ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন
  • এবার ব্যক্তিগত তথ্য ও পিএফ অ্যাকাউন্টের তথ্য় পূরণ করুন।
  •  সাবমিট করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে।
  • ওটিপি দেওয়ার পর আপনাকে আগের পিএফ অ্যাকাউন্টের ডিটেইল দিতে হবে, যার সঙ্গে নতুন অ্য়াকাউন্ট মার্জ বা একত্রীকরণ করতে চাইছেন।
  • এবার ডিক্লেরেশন অপশনে টিক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

এই কাজ করলেই পুরনো ইপিএফ অ্যাকাউন্টের টাকা নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সাধারণত ২০ দিন সময় লাগে ভেরিফিকেশন হয়ে টাকা ট্রান্সফার হতে। মার্জ হয়ে গেলে, পুরনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।

এছাড়া আপনি ইপিএফও-তে ইমেইল করেও একটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার আবেদন জানাতে পারেন। ইমেইলে দুটি ইউএএন ডিটেইল দিয়ে পুরনো ইউএএন ডিঅ্যাক্টিভেট করার আবেদন জানাতে হবে। তারপর অ্যাকাউন্টের টাকা ট্রান্সফারের আবেদন জানাতে হবে।

Follow Us
মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে IT হানা, কী খুঁজছে তদন্তকারীরা?
মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে IT হানা, কী খুঁজছে তদন্তকারীরা?
হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের, কী নির্দেশ দিল?
হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের, কী নির্দেশ দিল?
ভোটের আগেই দেবাশিস কুমারের বাড়িতে IT Raid, কী মিলল?
ভোটের আগেই দেবাশিস কুমারের বাড়িতে IT Raid, কী মিলল?
'নির্বাচনী মানচিত্র বদলের চেষ্টা', সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী
'নির্বাচনী মানচিত্র বদলের চেষ্টা', সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী
দেখবেন দার্জিলিংটাই হারিয়ে গিয়েছে... কোচবিহারও নেই: মমতা
দেখবেন দার্জিলিংটাই হারিয়ে গিয়েছে... কোচবিহারও নেই: মমতা
'ফাইল তুলে নিয়ে যাচ্ছে', তল্লাশির মাঝে বড় অভিযোগ
'ফাইল তুলে নিয়ে যাচ্ছে', তল্লাশির মাঝে বড় অভিযোগ
আসন পুনর্বিন্যাস বিল কি আইন হবে? আজই সংসদে ভোট
আসন পুনর্বিন্যাস বিল কি আইন হবে? আজই সংসদে ভোট
ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, দেবাশিস কুমারের বাড়িতে কী চলছে দেখুন
ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, দেবাশিস কুমারের বাড়িতে কী চলছে দেখুন
ভোটের আগে বীরভূমে চওড়া হচ্ছে TMC-র ফাটল? কেষ্টকে নিয়ে বিস্ফোরক কাজল
ভোটের আগে বীরভূমে চওড়া হচ্ছে TMC-র ফাটল? কেষ্টকে নিয়ে বিস্ফোরক কাজল
'কতদিন এভাবে লড়াই করব জানি না', বেঁচে থাকার লড়াই 'মৃত' বৃদ্ধ দম্পতির
'কতদিন এভাবে লড়াই করব জানি না', বেঁচে থাকার লড়াই 'মৃত' বৃদ্ধ দম্পতির