AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tapas Roy Exclusive Interview: কতটা টেনশনে? মানিকতলার ফল কী হতে পারে? অকপট বিজেপির তাপস রায়

Tapas Roy confident of BJP victory in Maniktala: তৃণমূলকে নিশানা করে তাপস রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেননি। কোনও নির্বাচনেই তৃণমূল সমর্থকদেরও ভোট দিতে দেয়নি। গুন্ডা দিয়ে ভোট লুঠ হয়েছে। গতকাল মানুষের ঢল নেমেছিল। স্বতঃপূর্তভাবে মানুষ ভোট দিয়েছেন।"

Tapas Roy Exclusive Interview: কতটা টেনশনে? মানিকতলার ফল কী হতে পারে? অকপট বিজেপির তাপস রায়
তাপস রায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 30, 2026 | 9:04 PM
Share

কলকাতা: ২৪ ঘণ্টা আগেই তাঁর ‘পরীক্ষা’ শেষ হয়েছে। বাক্সবন্দি হয়েছে তাঁর ‘ভাগ্য’। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বৃহস্পতিবার কিছুটা খোশমেজাজে বাড়িতে পাওয়া গেল মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়কে। ভোটের ফল বেরনোর আগে কি টেনশন হচ্ছে না? মানিকতলার তৃণমূল প্রার্থীর সঙ্গে কতটা টক্কর হওয়ার সম্ভাবনা? টিভি৯ বাংলায় সব প্রশ্নের উত্তর দিলেন তাপস রায়।

এদিন সকাল থেকে বাড়িতেই রয়েছেন মানিকতলার বিজেপি প্রার্থী। গতকাল থেকে যে ফোনগুলি ধরতে পারেনননি, তাঁদের ফোন করছেন। কর্মীদের সঙ্গে কথা বলছেন। কাউন্টিং নিয়ে ভাবনাচিন্তা করছেন। প্রস্তুতি নিচ্ছেন। এতদিন টানা প্রচারের পরও খুব বেশি সময় বিশ্রাম নিতে পারবেন না বলে স্পষ্ট করে দিলেন। বললেন, “সারা বছরের রাজনীতিক। তাই কাজ কি ওভাবে কমে?” বিকেলে দলীয় কাজে যাবেন। তার আগে টিভি৯ বাংলার সব প্রশ্নের উত্তর দিলেন তাপস রায়।

কতটা টেনশনে আছেন?

তাপস: কীসের টেনশন? আমার কোনও টেনশন নেই। আমার কোনওদিনও কোনও টেনশন হয় না। এবার তো আরও নেই।

শারীরিক ধকল কমবে না বাড়বে?

তাপস: রাজনীতিতে থাকলে আর জনপ্রতিনিধি হলে কি শারীরিক ধকল কমে? ঠাকুর শুধু শরীরটা ঠিক রাখুন। যাতে পরিশ্রম করতে পারি।

প্রচারের ধাক্কায় ওজন কমল?

তাপস: ওজন করিনি।

বৌদির সঙ্গে আজ থেকে কথাবার্তা বাড়ানোর সুযোগ পেলেন? বৌদি ভোট নিয়ে কী বলছেন?

তাপস: এখনই বাড়িতে সময় দেওয়া যাবে না। ও রাজনীতির বিষয়ে কোনও কথা বলে না। আমার শরীর ঠিক আছে কি না, ঠিকমতো খাচ্ছি কি না, এই সব বিষয়ই দেখে। বাকি কোনও বিষয়ে কিছু বলে না।

আজ থেকে খাওয়ার সময় বাড়তি পাচ্ছেন?

তাপস: প্রচারের সময় গলাধঃকরণ হয়েছে। অন্য দিনের তুলনায় আজকে একটু খাওয়া দাওয়া হবে। যেমন আগে খেতাম।

বেশিরভাগ এক্সিট পোল বলছে আপনারা জিতছেন, কী বলবেন?

তাপস: মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেননি। কোনও নির্বাচনেই তৃণমূল সমর্থকদেরও ভোট দিতে দেয়নি। গুন্ডা দিয়ে ভোট লুঠ হয়েছে। গতকাল মানুষের ঢল নেমেছিল। স্বতঃপূর্তভাবে মানুষ ভোট দিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। গতকাল সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়িয়েছেন, বসে থেকেছেন ভবানীপুরে। এটা আমার খুব ভালো লেগেছে।

আপনার কেন্দ্রে জয়ের সম্ভাবনী নিয়ে কী ভাবছেন?

তাপস: কত মার্জিনে জিতব, সেই হিসেব করিনি। তবে ভালো মার্জিনেই জিতব।

নির্বাচনী প্রচারের কোনও স্মৃতি আছে মনে রাখার মতো?

তাপস: তৃণমূলের অসভ্য়তা। বিশেষ করে মা-বোনেদের দিয়ে। এরকম অসভ্য দল আমার রাজনৈতিক জীবনে দেখিনি। তৃণমূল প্রার্থীই এই সবের নেতৃত্ব দিয়েছে। এটা অপ্রত্যাশিত ছিল।

তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের বাবার সঙ্গে তো সম্পর্ক খুব ভালো ছিল?

তাপস: ছাত্র পরিষদ থেকে একসঙ্গে রাজনীতি করতাম। সম্পর্ক ছিল।

কাউন্টিংয়ের জন্য তৈরি?

তাপস: কাউন্টিং ঠিকঠাকই হবে। কে বেঠিক করবে? একবার করে দেখুক না। বেঠিক করার সাহসটা শুধু দেখাক একবার। কাউন্টিং হলে তো থাকব আমি।

যদি জয়ী হন, জয়ের পর প্রথম তিনটি কাজ কী হবে?

তাপস: সেটা দল ঠিক করবে। দল যা বলবে, সেটাই করব।

Follow Us