AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO Pension Hike: বছর শেষের আগেই বাড়বে সাড়ে সাত গুণ পেনশন? অবসরপ্রাপ্তদের সুখবর দিতে পারে কেন্দ্র

Pension Hike: ১৯৯৫ সাল থেকে চালু করা হয় ইপিএফের পেনশন স্কিম, যা এমপ্লয়িজ পেনশন স্কিম নামে পরিচিত। যারা ইপিএফের সুবিধা পান, তারা ইপিএসের সুবিধাও পান। অবসরের পরই ইপিএফের পেনশন পাওয়া যায়। ইউনিয়নের তরফে দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছে যে ন্যূনতম পেনশন বাড়ানো উচিত।

EPFO Pension Hike: বছর শেষের আগেই বাড়বে সাড়ে সাত গুণ পেনশন? অবসরপ্রাপ্তদের সুখবর দিতে পারে কেন্দ্র
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Oct 26, 2026 | 12:14 PM
Share

নয়া দিল্লি: লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী নির্ভরশীল তাদের পেনশনের উপরেই। চাকরি জীবনে বেতনের একটা অর্থ জমা পড়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে। অবসরের পর এই ফান্ড থেকেই মাসে মাসে পেনশন দেওয়া হয়। এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS) থেকে এই পেনশন দেওয়া হয়। তবে এবার অবসরপ্রাপ্ত কর্মীরা সুখবর পেতে পারেন। বাড়তে পারে মাসিক পেনশন।

ইপিএসে ন্যূনতম পেনশন এক হাজার টাকা। দীর্ঘদিন ধরেই এই পেনশন বাড়ানোর দাবি জানানো হচ্ছিল। এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের বৈঠকে পেনশন বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে। এমনটাই ওয়াকিবহাল মহল সূত্রে খবর।

আগামী ১৯ নভেম্বর গুজরাটের গিরে বসতে চলেছে সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজের (CBT) বৈঠক। এই বৈঠকে পেনশন বৃদ্ধির প্রস্তাবনা পর্যালোচনা করে দেখা হবে বলেই সূত্রের খবর। তবে এখনও মিটিংয়ের অ্যাজেন্ডা বা মূল বিষয়বস্তু স্থির করা হয়নি।

১৯৯৫ সাল থেকে চালু করা হয় ইপিএফের পেনশন স্কিম, যা এমপ্লয়িজ পেনশন স্কিম নামে পরিচিত। যারা ইপিএফের সুবিধা পান, তারা ইপিএসের সুবিধাও পান। অবসরের পরই ইপিএফের পেনশন পাওয়া যায়।

বাড়বে পেনশন?

ইউনিয়নের তরফে দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছে যে ন্যূনতম পেনশন বাড়ানো উচিত। ২০১৪ সাল থেকে ইপিএসে ন্যূনতম পেনশন ১০০০ টাকাই রয়েছে। ইউনিয়নের দাবি, বর্তমান মূল্যবৃদ্ধির যুগে ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা করা উচিত।

সরকার কী বলছে?

গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন যে সরকার শীঘ্রই ইপিএফও-র অধীনে বেতন সীমা বা ওয়েজ সিলিং বাড়ানো, ইএসআইসি ও ইপিএসে ন্য়ূনতম পেনশন নিয়ে সিদ্ধান্ত নেবে। সম্প্রতি ইপিএফও-র বেতন সীমা প্রতি মাসে ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।  এরপরই আশা করা হচ্ছে যে ইপিএফে পেনশন বৃদ্ধি নিয়েও সিদ্ধান্ত নিতে পারে সরকার।

Follow Us