AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Old Age Schemes: যৌবনের থেকেও বেশি সুখ হবে বার্ধক্যে! থাকবে না কোনও অভাব, মানুন শুধু এই টিপস

Old Age Schemes: অবসরকালীন সময়ের জন্য বিনিয়োগের কথা বলতেই বহু মানুষ বলে থাকেন, তারা মিউচুয়াল ফান্ড কিংবা পেনশন যোজনায় বিনিয়োগ করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সেটা যথেষ্ট নয়।

Old Age Schemes: যৌবনের থেকেও বেশি সুখ হবে বার্ধক্যে! থাকবে না কোনও অভাব, মানুন শুধু এই টিপস
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Feb 22, 2025 | 7:20 PM
Share

কলকাতা: জীবনের সমস্ত পরিস্থিতিতেই টাকার গুরুত্ব অপরিসীম। সে সুখের সময় হোক, কিংবা দুঃখের সময়। টাকা প্রয়োজন সর্বদাই। পরিসংখ্য়ান বলছে, বর্তমানে দেশের মাত্র ২ শতাংশ জনগণ, খাতায়-কলমে ১.৪ কোটি মানুষ সরকারি চাকরি করেন। সুতরাং ধরা যেতে পারে, অবসরকালীন জীবনে সরকারি পেনশনে তাদের বাকি জীবনটা কেটে যাবে।

অন্যদিকে, বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তির সংখ্যা দেশে প্রায় তার তিন গুণ। বলা যেতে পারে, শঙ্কাটা তাদেরই। বেসরকারি ক্ষেত্রে কাজ করার কারণে নেই কোনও পেনশন সুবিধা। তাই এখন থেকেই প্রয়োজন বিনিয়োগ। যা না করলে বয়সকালে গিয়ে পড়তে হবে বিপদে। শেষ বয়সেও মাথায় ঢুকে যাবে টাকার চিন্তা।

অবসরকালীন সময়ের জন্য বিনিয়োগের কথা বলতেই বহু মানুষ বলে থাকেন, তারা মিউচুয়াল ফান্ড কিংবা পেনশন যোজনায় বিনিয়োগ করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সেটা যথেষ্ট নয়। জীবনের সেই ধাপেই বাড়ে চিকিৎসা খরচ। কোনও আয় না থাকায় যা হয়ে ওঠে বাড়তি বোঝা। মিউচুয়াল ফান্ড কিংবা পেনশন যোজনা ছাড়াও অন্যান্য খাতেও বাড়াতে হবে বিনিয়োগ।

তৈরি করুন খসড়া

কত টাকা বিনিয়োগ করতে হবে, তা জানার আগে তৈরি করতে হবে ব্যয়ের খসড়া। অবসরকালীন সময়ে আপনার মাসিক ব্যয় কত টাকা হতে পারে, তা মেপে নিতে হবে আপনাকে। তারপর সেই অনুযায়ী, তৈরি করুন বিনিয়োগের রোডম্যাপ।

বিনিয়োগ করুন FD-তে

নতুন প্রজন্মের বিনিয়োগকারীরা FD নিয়ে একটু ভ্রুকূটি করলেও, শেষ বয়সে বিনিয়োগের অন্যতম সুরক্ষিত মাধ্যমই এটি। ইদানিং সময়েও এই ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্টের পরিমাণও বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। তাই একটু সমঝে ব্যাট চালাতে ফিক্সড ডিপোজিটের জুরি মেলা ভার।

সিনিয়র সিটিজেন সেভিং স্কিম

বয়সকালে চিন্তাহীন জীবন কাটাতে টাকা ঢালুন এই প্রকল্পে। এই প্রকল্পে মোট সাত বছর পর্যন্ত বিনিয়োগ করা যায়। সেক্ষেত্রে একাধিক অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারলে বয়সকালে থাকবে না চিন্তা।

বিশেষ বিজ্ঞপ্তি: এটি একটি শিক্ষামূলক প্রতিবেদন মাত্র। না বুঝে ঝুঁকিপূর্ণ বিনিয়োগকে কোনও মতে সমর্থন করে না টিভি৯ বাংলা।

Follow Us