Indian Railways: ১ মার্চ থেকে এভাবে আর ট্রেনের টিকিট কাটতে পারবেন না, যাত্রীদের বড় আপডেট দিল রেল

RailOne App: দফায় দফায় ইউটিএস অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম দফায় সেশন টিকিট বুকিং ও টিকিট রিনিউনাল বন্ধ করা হয়েছিল। নতুন ব্যবহারকারীর রেজিস্ট্রেশনও বন্ধ করা হয়। এর পরের ধাপে প্ল্যাটফর্ম টিকিট বুকিং ও আর-ওয়ালেট টপ আপ বন্ধ করে দেওয়া হয়। 

Indian Railways: ১ মার্চ থেকে এভাবে আর ট্রেনের টিকিট কাটতে পারবেন না, যাত্রীদের বড় আপডেট দিল রেল
ফাইল চিত্রImage Credit source: PTI

|

Feb 15, 2026 | 9:37 AM

নয়া দিল্লি: যারা নিত্যদিন ট্রেনে যাতায়াত করেন, তাদের ভরসা মান্থলি টিকিট। বর্তমান অনলাইনের যুগে সব কিছুই মোবাইলে হয়। ট্রেনে যাতায়াতের টিকিটও থাকে এখন মোবাইলেই। তবে এতদিন যারা ইউটিএস (UTS) অ্যাপ ব্যবহার করে এসেছেন, তাদের জন্য় খারাপ খবর। বন্ধ হয়ে যাচ্ছে ইউটিএস অ্যাপ। আগামী ১ মার্চ থেকেই ইউটিএস অ্যাপ আর চলবে না। তাহলে টিকিট কাটবেন কোথা থেকে? ট্রেনই বা কতদূরে, তা জানবেন কীভাবে?

দক্ষিণ রেলওয়ে ধীরে ধীরে ইউটিএস অ্যাপ বন্ধ করে দিচ্ছে। আগেই এই নিয়ে ঘোষণা করা হয়েছিল। ইউটিএস অ্যাপের বিকল্প হিসাবে রেলওয়ান অ্যাপ (RailOne) ব্যবহার করবেন এবার গ্রাহকরা। রেলের তরফে এই অ্য়াপকে টিকিট কাটা ও যাত্রীদের সমস্ত পরিষেবার জন্য অফিসিয়াল মোবাইল প্ল্যাটফর্ম বলা হয়েছে।

রেলওয়ান অ্য়াপ থেকে একদিকে যেমন ট্রেনের টিকিট কাটা যাবে, তেমনই ট্রেন কোথায় আছে, তা ট্রাক করা যাবে, পাশাপাশি খাবার অর্ডার, অভিযোগ জানানো মতো যাবতীয় পরিষেবাও পাওয়া যাবে।

দফায় দফায় ইউটিএস অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম দফায় সেশন টিকিট বুকিং ও টিকিট রিনিউনাল বন্ধ করা হয়েছিল। নতুন ব্যবহারকারীর রেজিস্ট্রেশনও বন্ধ করা হয়। এর পরের ধাপে প্ল্যাটফর্ম টিকিট বুকিং ও আর-ওয়ালেট টপ আপ বন্ধ করে দেওয়া হয়।

পুরনো অ্যাপে থাকা ব্যালেন্সের কী হবে?

যদি কোনও গ্রাহকের ইউটিএস অ্য়াপে আর-ওয়ালেটে (R-Wallet) ব্যালেন্স থাকে, তাহলে তা নষ্ট হবে না। রেলওয়ান অ্যাপে তা ট্রান্সফার হয়ে যাবে।

রেলওয়ান অ্যাপের সুবিধা-

  • ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, ইউটিএসের তুলনায় রেলওয়ান অ্যাপে যাত্রীদের আরও সুবিধা হবে। একই অ্যাপে অসংরক্ষিত টিকিট, প্ল্য়াটফর্ম টিকিট ও সেশন টিকিট কাটা যাবে। রিজার্ভ টিকিটও কাটা যাবে এই অ্যাপ দিয়ে।
  • এই অ্যাপে পিএনআর স্টেটাস ট্র্যাক করা যাবে। টিকিট বাতিল ও রিফান্ডের সুবিধাও পাওয়া যাবে।
  • এই অ্যাপে ট্রেনের লাইভ স্টেটাস দেখতে পাবেন। ট্রেন সময়ে আসছে কি না, কোন প্ল্যাটফর্মে ট্রেন আসছে, কোন কামরা কোথায় দাঁড়াবে- এই সমস্ত তথ্য জানতে পারবেন।
  • এই অ্যাপে আর-ওয়ালেটের পাশাপাশি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা পাওয়া যাবে।
  • রেলওয়ান অ্যাপ থেকে আইআরসিটিসি-র স্বীকৃত ভেন্ডরদের কাছ থেকে খাবার অর্ডার করতে পারবেন। তারা আপনার সিটে এসে খাবার দিয়ে যাবে।
  • সহজেই অভিযোগ বা মতামত জানানো যাবে এই অ্যাপ দিয়ে। এর মধ্যে ইন্টিগ্রেটেড রয়েছে রেলমদদ অ্যাসিস্ট্যান্স।