AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike: ১ লাখের আরও কাছে পৌঁছে গেল সোনার দাম! ১০ গ্রাম সোনা কিনতেই চোখে জল আসবে

Gold-Silver Price: হু হু করে বেড়েই চলেছে সোনার দাম। লাগাতার দাম বাড়তে বাড়তে প্রায় ৯০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে পাকা সোনার দাম। রুপোর দামও লাখের গণ্ডি পার করেছে।

Gold Price Hike: ১ লাখের আরও কাছে পৌঁছে গেল সোনার দাম! ১০ গ্রাম সোনা কিনতেই চোখে জল আসবে
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Feb 21, 2025 | 9:56 AM
Share

কলকাতা: বিয়ের মরশুম চলছে, এদিকে স্বস্তি নেই সোনার দামে। হু হু করে বেড়েই চলেছে সোনার দাম। লাগাতার দাম বাড়তে বাড়তে প্রায় ৯০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে পাকা সোনার দাম। রুপোর দামও লাখের গণ্ডি পার করেছে। যাদের এই সময়ে সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা, তাদের খরচ অনেকটাই বাড়তে চলেছে। আজকের সোনা -রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৭১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮০ হাজার ৭১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৭ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১ গ্রাম সোনার দাম পড়বে ৮ হাজার ৮০৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৮ হাজার ৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৬০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৬৬ হাজার ৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬০ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনা দামি হলেও, সামান্য সস্তা হয়েছে রুপো। ১০০ গ্রাম রুপোর দাম পড়বে ১০ হাজার ৪০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Follow Us