AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: সোনা, রুপো-দুটোই সস্তা হয়ে গেল আজ, বিয়ের মরশুমে এর থেকে সুখবর কী হতে পারে…

Gold-Silver Rate in Kolkata: বিয়ের অনুষ্ঠানে তো আর খালি হাতে যাওয়া যায় না। বিশেষ করে আত্মীয়-স্বজন বা প্রিয় বন্ধুর বিয়ে হলে, সোনার উপহার দিতেই হয়। এখন অনেকে কম বাজেটে রুপোর গহনাও পাওয়া যায় সুন্দর ডিজাইনের।

Gold Price Today: সোনা, রুপো-দুটোই সস্তা হয়ে গেল আজ, বিয়ের মরশুমে এর থেকে সুখবর কী হতে পারে...
সোনার কেনাকাটি।Image Credit: PTI
| Updated on: Nov 18, 2024 | 11:02 AM
Share

কলকাতা: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। ভুরি ভুরি নিমন্ত্রণ আসছে। বিয়ের অনুষ্ঠানে তো আর খালি হাতে যাওয়া যায় না। বিশেষ করে আত্মীয়-স্বজন বা প্রিয় বন্ধুর বিয়ে হলে, সোনার উপহার দিতেই হয়। এখন অনেকে কম বাজেটে রুপোর গহনাও পাওয়া যায় সুন্দর ডিজাইনের। আপনারও যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৯৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৯ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৯৩ হাজার ৪০০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৫৬৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৫ হাজার ৬৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৬৭৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৬ হাজার ৭৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপো কিনতে আজ খরচ হবে ৮৯৪০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৯ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Follow Us