AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike: খুব শীঘ্রই ২ লক্ষ টাকা পেরিয়ে যাবে সোনার দাম, এল বড় আপডেট

Gold Price Hike in India: আজ কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম গতকালের তুলনায় বেড়েছে। প্রতি ১০ গ্রামে ৪৫০ টাকা দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা। আবার ২৪ ক্যারেট সোনার দামও প্রতি ১০ গ্রামে বেড়েছে ৪৯০ টাকা। সেক্ষেত্রে এদিন কলকাতার বাজারে সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৯৩০ টাকা। কিন্তু, আগামী এক বছরে সোনার দামে একলাফে অনেকটা বাড়বে বলে জানা গিয়েছে।

Gold Price Hike: খুব শীঘ্রই ২ লক্ষ টাকা পেরিয়ে যাবে সোনার দাম, এল বড় আপডেট
সোনার দাম বাড়ছেImage Credit: Tv9 Bangla
| Updated on: May 21, 2026 | 3:53 PM
Share

নয়া দিল্লি : পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia Conflict) পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। তেল, গ্যাস থেকে জ্বালানি সবক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। এদিকে, সোনার দামও (Gold Price Today) প্রতিদিন চড়ছে। গত তিনদিন করে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। সাম্প্রতিক একটি রিপোর্ট আরও উদ্বেগ বাড়িয়েছে। আর কিছুদিনের মধ্যেই সোনার দাম শীঘ্রই সব রেকর্ড ভেঙে দিতে চলেছে। ভারতীয় বাজারে সোনার (Gold Price Record Hike) দাম বড় লাফ দিয়ে দুই লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

বিশ্ববাজারে সোনার দাম

স্যাক্সো ব্যাঙ্কের কমোডিটি স্ট্র্যাটেজি হেড ওলে হ্যানসেন জানিয়েছেন, আগামী ১২ মাসের মধ্যে বিশ্ব বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৬ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪,৪৯০ ডলার। এদিকে, দেশীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম প্রায় ১ লক্ষ ৫৯ হাজার টাকায় পৌঁছেছে। এখন অনেকেই ভাবছেন বিশ্ববাজারে যদি দাম ৬,০০০ ডলারে পৌঁছয়, তাহলে ভারতে কত হতে চলেছে সোনার দাম?

ভারতের বাজারে সোনার দাম

দেখা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম যদি ৪,৪৯০ ডলার থেকে ৬,০০০ ডলার হয়। তাহলে তা প্রায় ৩৩.৬ শতাংশ বৃদ্ধি হচ্ছে। যদি ভারতীয় বাজারেও একই গতিতে সোনার দাম বাড়ে, তাহলে প্রতি ১০ গ্রামে সোনার দাম ১.৫৯ লক্ষ টাকা থেকে বেড়ে ২.১২ লক্ষ টাকা হবে। সেক্ষেত্রে প্রতি ১০ গ্রামে ৫৩ হাজার টাকা বাড়বে। তবে,ভারতে সোনার এই দাম বাড়ার বিষয়টি শুধুমাত্র বিশ্বব্যাপী দামের উপর নির্ভর করে না। ডলার-টাকার ওঠানামা, আমদানি শুল্ক এবং জিএসটি-র মতো অভ্যন্তরীণ কারণগুলিও সোনার দামকে প্রভাবিত করতে পারে।

আজ সোনার দাম

আজ কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম গতকালের তুলনায় বেড়েছে। প্রতি ১০ গ্রামে ৪৫০ টাকা দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা। আবার ২৪ ক্যারেট সোনার দামও প্রতি ১০ গ্রামে বেড়েছে ৪৯০ টাকা। সেক্ষেত্রে এদিন কলকাতার বাজারে সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৯৩০ টাকা।

Follow Us