AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IDBI Bank: সরকার ছাড়ছে মালিকানা, বেসরকারিকরণের পথে IDBI Bank, লাখ লাখ গ্রাহকদের কী হবে?

Banking News: জানা গিয়েছে, ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিং তাদের অফার বাড়ানোর পর কেন্দ্রীয় সরকার তাদের অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে কেন্দ্রীয় সরকার ও লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন আইডিবিআই ব্যাঙ্কে তাদের অংশীদারিত্ব বিক্রি করে দেবে।

IDBI Bank: সরকার ছাড়ছে মালিকানা, বেসরকারিকরণের পথে IDBI Bank, লাখ লাখ গ্রাহকদের কী হবে?
বিক্রি হয়ে যাচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক?Image Credit: Niharika Kulkarni/NurPhoto via Getty Images)
| Updated on: Jul 16, 2026 | 8:16 PM
Share

নয়া দিল্লি: বেসরকারিকরণের পথে দেশের অন্যতম বড় ব্যাঙ্ক। শোনা যাচ্ছে, আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank) বেসরকারিকরণ হতে চলেছে। কানাডার সংস্থা ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিং (Fairfax Financial Holdings) আইডিবিআই ব্যাঙ্ক কিনে নিতে পারে। সূত্রের খবর, ৫.৫ বিলিয়ন থেকে ৫.৭ বিলিয়ন ডলার দিয়ে আইডিবিআই ব্যাঙ্ক কিনে নিতে পারে তারা। 

দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবারই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সোমবার বৈঠক হয় ইন্টার-মিনিস্টিরিয়াল গ্রুপেরও। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্র ও এলআইসি তাদের নিজস্ব অংশীদারিত্ব বিক্রি করে দেবে।

জানা গিয়েছে, ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিং তাদের অফার বাড়ানোর পর কেন্দ্রীয় সরকার তাদের অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে কেন্দ্রীয় সরকার ও লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন আইডিবিআই ব্যাঙ্কে তাদের অংশীদারিত্ব বিক্রি করে দেবে ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকায়। এটা কোনও ভারতীয় ব্যাঙ্কে সবথেকে বড় বিদেশি বিনিয়োগ হতে পারে।

প্রস্তাব অনুযায়ী, ভারত সরকার আইডিবিআই ব্যাঙ্কে তাদের ৩০.৪৮ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দেবে। একইভাবে এলআইসি-ও ৩০.২৪ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দেবে। সব মিলিয়ে মোট ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া হবে। এতে সরকার ২৬ হাজার ৬২০ কোটি টাকা পেতে পারে। এলআইসি পাবে ২৬ হাজার ৪৪০ কোটি টাকা।

জানা গিয়েছে, এমিরেটস এনবিডি-ও আইডিবিআই ব্যাঙ্ক কিনতে আগ্রহী ছিল। তবে ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিং  বেশি দাম দেওয়ায়, তাদের সঙ্গেই চুক্তি চূড়ান্ত হতে পারে। ফেয়ারফ্যাক্স গত বছর প্রতি শেয়ার পিছু ৭৫ টাকা মূল্য ধার্য করেছিল। এবার তা বাড়িয়ে ৮১ টাকা করেছে।

Follow Us