AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Transaction Charge Hike: চারটে নয়, এবার থেকে তিনটে ট্রানজাকশন ফ্রি! ১ ডিসেম্বর থেকে বাড়ছে টাকা তোলার খরচও

ICICI Bank Charges Hike: প্রতি মাসে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ডিপোজিট করা যাবে নিখরচায়। টাকা তোলা বা উইথড্রলের ক্ষেত্রেও একই নিয়ম থাকছে। এর বেশি টাকা জমা দিলে বা তুললে অতিরিক্ত চার্জ লাগবে। ১ লক্ষ টাকার বেশি জমা দিলেই ১৫০ টাকা লাগবে। তিন বারের বেশি টাকা জমা দিলে বা তুললেও ট্রানজাকশন চার্জ লাগবে। 

Transaction Charge Hike: চারটে নয়, এবার থেকে তিনটে ট্রানজাকশন ফ্রি! ১ ডিসেম্বর থেকে বাড়ছে টাকা তোলার খরচও
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Oct 23, 2026 | 1:10 PM
Share

নয়া দিল্লি: আইসিআইসিআই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে জরুরি খবর। আগামী ১ ডিসেম্বর থেকে সেভিং অ্যাকাউন্টে ট্রানজাকশন চার্জ বাড়ছে। নতুন চার্জ কত হচ্ছে, এখনই জেনে নিন-

টাকা জমা দেওয়ার খরচ বাড়ছে-

আইসিআইসিআই ব্য়াঙ্কে যাদের সেভিং অ্য়াকাউন্ট রয়েছে, তাদের টাকা জমা দেওয়া বা তোলার খরচ বাড়তে চলেছে। এবার থেকে প্রতি মাসে তিনবার নিখরচায় ট্রানজাকশন করা যাবে। এরপরে টাকা তুলতে বা জমা দিতে চার্জ লাগবে। আগে ট্রানজাকশন ফি ছিল প্রতি এক হাজার টাকায় সাড়ে তিন টাকা। ডিসেম্বর মাস থেকে এই চার্জ বেড়ে চার টাকা লাগবে।  সর্বাধিক ১৫০ টাকা ফি বসবে। এই নিয়ম কার্যকর হচ্ছে ডিসেম্বর থেকে।

এছাড়া প্রতি মাসে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ডিপোজিট করা যাবে নিখরচায়। টাকা তোলা বা উইথড্রলের ক্ষেত্রেও একই নিয়ম থাকছে। এর বেশি টাকা জমা দিলে বা তুললে অতিরিক্ত চার্জ লাগবে। ১ লক্ষ টাকার বেশি জমা দিলেই ১৫০ টাকা লাগবে। তিন বারের বেশি টাকা জমা দিলে বা তুললেও ট্রানজাকশন চার্জ লাগবে।

Follow Us