AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Post Office Investment Scheme: বিনিয়োগ করুন ন্যুনতম এক হাজার, রিটার্ন মিলবে ৪৫ হাজার টাকা! পোস্ট অফিসের এই স্কিমের কথা জানেন?

Post Office Investment Plan: পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করা নিরাপদ। কারণ এটি সরকার সমর্থিত প্রকল্প। এই প্রকল্পে আপনি এক বছর, দুই বছর, তিন বছর ও পাঁচ বছর পর্যন্ত অ্যাকাউন্ট খুলতে পারেন। বিনিয়োগের কোনও সীমা নেই। সর্বনিম্ন এক হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

Post Office Investment Scheme: বিনিয়োগ করুন ন্যুনতম এক হাজার, রিটার্ন মিলবে ৪৫ হাজার টাকা! পোস্ট অফিসের এই স্কিমের কথা জানেন?
পোস্ট অফিস স্কিমImage Credit: Getty Images
| Updated on: Apr 24, 2026 | 4:32 PM
Share

নয়া দিল্লি: বিনিয়োগের জন্য ব্যাঙ্কের ফিক্সড ডিপোজ়িটেই নির্ভর করেন অনেকেই। সুদ কম হলেও নির্দিষ্ট সময়ে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। তবে, পোস্ট অফিসেও বেশ কিছু স্কিম রয়েছে, যেগুলিতে ভাল সুদ-সহ ভাল রিটার্ন পাওয়া যায়। পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৪৫ হাজার টাকা পর্যন্ত সুদ পেতে পারেন।

টাইম ডিপোজিট স্কিম

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করা নিরাপদ। কারণ এটি সরকার সমর্থিত প্রকল্প। এই প্রকল্পে আপনি এক বছর, দুই বছর, তিন বছর ও পাঁচ বছর পর্যন্ত অ্যাকাউন্ট খুলতে পারেন। বিনিয়োগের কোনও সীমা নেই। সর্বনিম্ন এক হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

কোন অঙ্কে কত সুদ পাবেন? 

আপনার বিনিয়োগ করা টাকার উপর আপনি মোট ৬.৯ শতাংশ হারে সুদ পাবেন। মেয়াদ ১ বছর। এরপর আপনি ২ বছরের বিনিয়োগের উপর ৭ শতাংশ, ৩ বছরের উপর ৭.১ শতাংশ এবং ৫ বছরের বিনিয়োগের উপর ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। এই সুদ প্রতি তিন মাস অন্তর আপনার জমা টাকার সঙ্গে যোগ করা হয়। যার ফলে আপনি চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। এই সুদ বছরের শেষে পাওয়া হয়। আপনি চাইলে এই টাকা আপনার মূলধনেও জমা করতে পারেন।

ধরুন, আপনি ৫ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। মেয়াদপূর্তিতে, আপনি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে ৭.৫ শতাংশ সুদ পাবেন। নির্দিষ্ট সময়ে আপনি মোট ১ লক্ষ ৪৪ হাজার ৯৯৫ টাকা পাবেন। সেক্ষেত্রে এই প্রকল্পে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পেতে পারেন। তবে, বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

Follow Us