AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s Economy: ১০ বছরেই বুল রান GDP-র, ভারতই হবে বিশ্বের রাজা, বলছে মরগ্যান স্ট্যানলি

India's Economy: প্রসঙ্গত, সাম্প্রতিককালে প্রায়শই নতুন রেকর্ড করতে দেখা যাচ্ছে ভারতীয় স্টক মার্কেটকে। মরগান স্ট্যানলির রিপোর্টে ভারতীয় স্টক মার্কেটের শ্রীবৃদ্ধির কথাও বিশেষভাবে বলা হয়েছে। কথা হচ্ছে ডিজিট্যাল লেনদেনের শ্রীবৃদ্ধি নিয়েও।

India's Economy: ১০ বছরেই বুল রান GDP-র, ভারতই হবে বিশ্বের রাজা, বলছে মরগ্যান স্ট্যানলি
প্রতীকী ছবি। গ্রাফিক্স - এআইImage Credit: TV-9 Bangla
| Updated on: Feb 29, 2024 | 9:54 PM
Share

কলকাতা: বিশ্বের একের পর উন্নত দেশ যখন মন্দার করাল গ্রাসে, তখন তড়তড়িয়ে এগিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি। সম্প্রতি টিভি-৯ নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভে যোগ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি স্পষ্ট বলেছিলেন, ভারত শীঘ্রই বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। একইসঙ্গে ২০২৭ সালের মধ্যে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করার লক্ষ্যমাত্রাও নিয়ে ফেলেছে ভারত সরকার। ভরতীয় অর্থনীতির বিজয়রথ যে শীঘ্রই নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে সেই পূর্বাভাস দিচ্ছে আর্থিক উপদেষ্টা মরগান স্ট্যানলির একটি রিপোর্টও। 

মরগান স্ট্যানলি সম্প্রতি তাঁদের ‘দ্য ইন্ডিয়া অপর্চুনিটি’ রিপোর্ট প্রকাশ করেছে। এতেই তাঁরা বলছে, কীভাবে ভারতের ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং ইক্যুইটি মার্কেটের হাত ধরে ভারত তার অর্থনীতিকে শক্তিশালী করবে। এক সময়ে কার্যত বিশ্বের রাজায় পরিণত হবে। মরগান স্ট্যানলি তাদের রিপোর্টে বলেছে, ২০২২ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল ২৪০০ ডলার। যা আগামী ১০ বছরে ৩৬০০ ডলারে পরিণত হবে। জনসংখ্যার মধ্যে তারুণ্যের প্রাবল্য, জনতার সামগ্রিক কর্মশক্তি বৃদ্ধি, রিয়েল এস্টেট খাতে উন্নতি, বিভিন্ন শক্তিশালী সংস্থার ভারতে পদার্পণের হাত ধরেই ভারত এই নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এরকমই আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও উল্লেখ করা হয়েছে মরগান স্ট্যানলির রিপোর্টে।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে প্রায়শই নতুন রেকর্ড করতে দেখা যাচ্ছে ভারতীয় স্টক মার্কেটকে। মরগান স্ট্যানলির রিপোর্টে ভারতীয় স্টক মার্কেটের শ্রীবৃদ্ধির কথাও বিশেষভাবে বলা হয়েছে। তাঁরা মনে করছেন চিনের মন্দা এবং বিশ্বের অনেক দেশের মধ্যে টানাপোড়েনের কারণে সারা বিশ্বের বিনিয়োগকারীরা ভারতের দিকে অনেক বেশি করে ঝুঁকছেন। যে কারণেই রোজই নতুন নতুন রেকর্ড করে তাক লাগাচ্ছে ভারতীয় শেয়ার মার্কেট। একইসঙ্গে বর্তমান ভারতে দেশীয় বিনিয়োগকারীদের বিনিয়োগও অনেকটাই বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তার ভাষণে বলেছিলেন যে দেশে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ ১০ বছরে ৯ লক্ষ কোটি থেকে বেড়ে ৫২ লক্ষ কোটি টাকা হয়েছে।

ভারতের ডিজিটাল পরিকাঠামোর কথাও বিশেষভাবে বলা হয়েছে মরগান স্ট্যানলির রিপোর্টে। আধার, আধার পেমেন্ট এবং ইউপিআই এর মতো বিষয়গুলির ক্রমবর্ধমান উন্নতির কথাও বলা হচ্ছে। যার হাত ধরে আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ভারত।

Follow Us