AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Income Tax Return: এখনও ITR ফাইল করেননি? ৩১ অগস্টের মধ্যে কাদের আয়কর জমা দিতে হবে, জেনে নিন…

ITR Filing: আয়কর ই-ফাইলিং করার আগে কোন আইটিআর ফর্ম জমা করতে হবে আপনার আয় অনুযায়ী এবং তাতে ট্যাক্স অডিটের প্রয়োজন আছে কি না, তা যাচাই করে নিতে হবে। যদি অ্যাকাউন্টে অডিটের প্রয়োজন হয়, তাহলে ৩১ অক্টোবর পর্যন্ত সময় থাকে আইটিআর দাখিল করার। 

Income Tax Return: এখনও ITR ফাইল করেননি? ৩১ অগস্টের মধ্যে কাদের আয়কর জমা দিতে হবে, জেনে নিন...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Aug 06, 2026 | 1:38 PM
Share

নয়া দিল্লি: ৩১ জুলাই ছিল ডেডলাইন। তার মধ্যে আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিল করতে হত। সেই ডেডলাইন পার হয়ে গিয়েছে। তবে এখনও আইটিআর (ITR) জমা করা যাচ্ছে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত আয়কর রিটার্ন জমা করা যাবে। কারা এই তারিখের মধ্যে আইটিআর জমা করতে পারবেন জানেন?

৩১ অগস্টের ডেডলাইন দেওয়া হয়েছে সেই সমস্ত আয়করদাতাদের জন্য, যারা ২০২৫-২৬ অর্থবর্ষে আয় করেছেন এবং অ্যাকাউন্ট অডিটের প্রয়োজন হয় না, তাদের। এছাড়া ছোট ব্যবসায়ীরা, যারা প্রিসামটিভ ট্যাক্সেশন স্কিম সিলেক্ট করেন, তারাও ৩১ অগস্টের মধ্যে আয়কর জমা করতে পারেন। এদের সাধারণত আইটিআর-৩ ও আইটিআর-৪ দাখিল করতে হয়। সঠিক সময়ে আইটিআর ফাইল না করলে, জরিমানা দিতে হতে পারে।

কাদের ট্যাক্স অডিটের প্রয়োজন?

আয়কর ই-ফাইলিং করার আগে কোন আইটিআর ফর্ম জমা করতে হবে আপনার আয় অনুযায়ী এবং তাতে ট্যাক্স অডিটের প্রয়োজন আছে কি না, তা যাচাই করে নিতে হবে। যদি অ্যাকাউন্টে অডিটের প্রয়োজন হয়, তাহলে ৩১ অক্টোবর পর্যন্ত সময় থাকে আইটিআর দাখিল করার।

সাধারণত যে সমস্ত সংস্থা বা ব্যবসার বার্ষিক টার্নওভার ১০ কোটি টাকার বেশি হয়, যদি নগদে প্রাপ্তি এবং নগদে পরিশোধ- মোট লেনদেনের ৫ শতাংশের বেশি না হয়, বা চাকরিজীবী যাদের মোট প্রাপ্তি ৭৫ লাখ টাকার বেশি, তাদের  ট্যাক্স অ়ডিটের দরকার হয় এবং ৩১ অক্টোবর পর্যন্ত সময় থাকে।

যদি ডেডলাইন মিস করেন, তাহলে কী হবে?

ডেডলাইনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে, তারপর আর আইটিআর জমা করা যায় না, এমনটা নয়। তবে দেরিতে আয়কর জমা দিলে, ৫০০০ টাকা পর্যন্ত লেট ফি দিতে হতে পারে। এছাড়াও করছাড় সহ একাধিক সুযোগ-সুবিধাও হাতছাড়া হয়।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা