AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC-3 tier economy: ইকনমি ক্লাসের এসি-৩ টায়ারের টিকিটের দাম কমাল রেল

AC-3 tier economy: ট্রেনের ভাড়া কমাল রেল। ইকনমি ক্লাসের এসি-৩ টায়ারের টিকিটের দাম কমানোর ঘোষণা করা হয়েছে।

AC-3 tier economy: ইকনমি ক্লাসের এসি-৩ টায়ারের টিকিটের দাম কমাল রেল
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 7:57 PM
Share

দাম কমছে ট্রেনের ইকনমি ক্লাসের এসি-৩ টায়ারের (AC-3 Tier Economy Class) টিকিটের। আজ থেকেই কার্যকর হচ্ছে নয়া রেট। এই মর্মে বুধবারই রেলমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন, যাঁরা ইতিমধ্যেই অনলাইনে বা কাউন্টারে গিয়ে এসি-৩ টায়ারের টিকিট কেটে ফেলেছেন তাঁদের অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি এসি-৩ টায়ারে বেডিংও পুনরায় ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, ৩-টায়ার ইকনমি ক্লাসের টিকিটের দামও কমানো হয়েছে। উল্লেখ্য, গত বছর একটি সার্কুলার জারি করে ৩ টায়ার ইকনমি ক্লাসের টিকিটের দাম বাড়ানো হয়েছিল। যা বাড়ার পর প্রায় এসি-৩ টায়ারের টিকিটের দামের সমতুল্যই হয়েছিল।

প্রসঙ্গত, যাত্রীদের সস্তায় ট্রেনে সফরের সর্বোত্তম ও আরামদায়ক সুবিধা দিতেই এসি ৩-টায়ার ইকনমি ক্লাস নিয়ে এসেছিল রেলওয়ে বোর্ড। এমনি এসি ৩ টায়ারের থেকে এই কোচগুলির টিকিটের দাম ৬ থেকে ৭ শতাংশ কম। রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন, এসি ৩ টায়ারে যেখানে ৭২ টি বার্থ থাকে। এসি ৩ টায়ারে ৮০ টি বার্থ থাকবে। পরিসংখ্যান অনুযায়ী, এই নয়া কোচ নিয়ে আসার এক বছরের মধ্যেই এর থেকে রেলওয়ে ২৩১ কোটি টাকা আয় করেছে। ২০২২ সালের এপ্রিল- অগস্ট মাসে ১৫ লক্ষ মানুষ এই কোচে যাত্রা করেছেন। এর ফলে আয় হয়েছে ১৭৭ কোটি টাকা।

মুম্বই-পটনা এক্সপ্রেস (Mumbai-Patna Express), কচুভেলি-গোরখপুর সুপারফাস্ট স্পেশ্যাল ট্রেন (Kochuveli-Gorakhpur Triweekly Superfast Special Trains), মুম্বই সেন্ট্রাল-ওখা স্পেশ্যাল ট্রেন (Mumbai Central – Okha Special Trains) সহ একাধিক ট্রেনে ভারতীয় রেলের তরফে ইকনমিক এসি ৩ টায়ার কোচ নিয়ে আসা হয়েছে।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ