AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: ট্রেনে বসে খাবার অর্ডার দিয়েছেন, এদিকে ট্রেন লেট, কী করবেন?

IRCTC-Swiggy: সুইগির সঙ্গে আইআরসিটিসির নতুন এই চুক্তিতে ট্রেনে বসেই অনলাইনে পছন্দসই রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করা যাবে। ট্রেনেই এই খাবার ডেলিভারি করা হবে। আপাতত দেশের চারটি শহরে-বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু হবে।

Indian Railways: ট্রেনে বসে খাবার অর্ডার দিয়েছেন, এদিকে ট্রেন লেট, কী করবেন?
ফাইল চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: Mar 07, 2024 | 6:00 AM
Share

নয়া দিল্লি: দেশ তথা বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষাধিক মানুষ ট্রেনে যাতায়াত করেন। দূরে কোথাও যাতায়াতের জন্য দূরপাল্লার ট্রেনই ভরসা দেশের একটা বড় অংশের মানুষের। দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা একটাই, খাবারের। দীর্ঘ সময়ের যাত্রাপথে পেটে দুই দানা অন্ন তো প্রয়োজন, তবে সকলের পক্ষে বাড়ি থেকে খাবার তৈরি করে আনা সম্ভব নয়। তাদেরই খিদে মেটায় ভারতীয় রেলওয়ের ক্যাটারিং পরিষেবা আইআরসিটিসি (IRCTC )। দূরপাল্লার ট্রেনে যাত্রীদের গরম গরম খাবার পরিবেশন করে এই সংস্থা। বর্তমানে এই ক্যাটারিং পরিষেবাকে উন্নত করতে সুইগির সঙ্গেও হাত মিলিয়েছে আইআরটিসিটি।

সুইগির সঙ্গে আইআরসিটিসির নতুন এই চুক্তিতে ট্রেনে বসেই অনলাইনে পছন্দসই রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করা যাবে। ট্রেনেই এই খাবার ডেলিভারি করা হবে। আপাতত দেশের চারটি শহরে-বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু হবে। পরে দেশের ৫৯টি শহরের বিভিন্ন স্টেশনে এই পরিষেবা চালু হবে।

ট্রেন দেরি হলে কি সময়মতো খাবারের ডেলিভারি হবে?

ট্রেন দেরি হলে, কীভাবে যাত্রীদের কাছে সঠিক সময়মতো খাবার পৌঁছে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে সুইগির সিইও রোহিত কাপুর জানিয়েছেন, বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে সহজেই ট্রেন ট্র্যাক করা যায়। সুইগির ডেলিভারি বয়-রা সেই অনুযায়ী স্টেশনে অপেক্ষা করবে। ট্রেনে বসেই সুইগি থেকে খাবার অর্ডার করার সুবিধা যেমন সুইগির অ্যাপেও পাওয়া যাবে,স তেমনই আইআরসিটিসি ওয়েবসাইটেও পাওয়া যাবে। যাত্রীরা তাদের পিএনআর নম্বর ব্যবহার করে খাবার অর্ডার করতে পারবেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?