AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: ট্রেন ছাড়ার ৫ মিনিট আগেও এবার পাবেন কনফার্ম টিকিট! রেলের এই নতুন সিস্টেম সম্পর্কে জানেন কী?

Train Ticket: রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে যাওয়ার পর অনেক সময়ই ট্রেনে বেশ কিছু সিট ফাঁকা পড়ে থাকে। সেই সিট বুক করা যায় কারেন্ট বুকিং সিস্টেমের মাধ্যমে। সাধারণত ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে প্রথম রিজার্ভেশন লিস্ট তৈরি হয়। সেই সময় থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত যাত্রীরা চাইলে এই সিস্টেমের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। 

Indian Railways: ট্রেন ছাড়ার ৫ মিনিট আগেও এবার পাবেন কনফার্ম টিকিট! রেলের এই নতুন সিস্টেম সম্পর্কে জানেন কী?
কীভাবে পাবেন কনফার্ম টিকিট?Image Credit: TV9 বাংলা
| Updated on: Aug 09, 2026 | 9:12 AM
Share

নয়া দিল্লি: হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হলে, ট্রেনে সফরের ক্ষেত্রে ভরসা তখন তৎকাল টিকিট (Tatkal Ticket)। তবে অনেক সময় কনফার্ম তৎকাল টিকিটও পাওয়া যায় না। তখন ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যানসেল করে দিতে হয়। তবে চিন্তা নেই, ভারতীয় রেলওয়ে (Indian Railways) এমন এক অপশনও এনেছে, যেখানে তৎকাল টিকিট ছাড়াও যাত্রীরা শুয়ে-বসে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

ভারতীয় রেলের বর্তমান বুকিং সিস্টেমে এমন একটি অপশন আছে, যেখানে রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে যাওয়ার পর কতগুলি সিট ফাঁকা রয়েছে, তা দেখা যায়। পছন্দমতো সেই টিকিট বুক করতে পারেন যাত্রীরা।

আইআরসিটিসি (IRCTC)-র ওয়েবসাইট ও অ্যাপে রয়েছে ভ্যাকান্ট অপশন। এখানে দেখা যায় যে ট্রেনের কোন সিট ফাঁকা আছে। যাত্রীরা সেই অনুযায়ী টিকিট বুক করতে পারেন। এটিই হল কারেন্ট বুকিং (Current Booking)।

কীভাবে কারেন্ট বুকিং করবেন?

রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে যাওয়ার পর অনেক সময়ই ট্রেনে বেশ কিছু সিট ফাঁকা পড়ে থাকে। সেই সিট বুক করা যায় কারেন্ট বুকিং সিস্টেমের মাধ্যমে। সাধারণত ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে প্রথম রিজার্ভেশন লিস্ট তৈরি হয়। সেই সময় থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত যাত্রীরা চাইলে এই সিস্টেমের মাধ্যমে টিকিট বুক করতে পারেন।

এই টিকিট গুলি ওয়েটিং লিস্টে থাকা টিকিটের মতো নয়। কারেন্ট বুকিংয়ে কাটা টিকিট কনফার্ম হিসাবেই ইস্যু হয়। এতে আরএসি বা ওয়েটিং লিস্ট হয় না।

এর আরেকটি বিশেষত্ব হল, এতে কোনও তৎকাল ফি বা প্রিমিয়াম তৎকাল সারচার্জ লাগে না। সাধারণ টিকিটের দামই পড়ে। আবার কিছু কিছু ট্রেনে ১০ থেকে ৩০ শতাংশ ডিসকাউন্টও পাওয়া যায়। তবে কারেন্ট বুকিং টিকিট ক্যানসেল করলে, কোনও রিফান্ড পাওয়া যায় না।

সিট ফাঁকা আছে কি না, কীভাবে দেখবেন?

  • প্রথমে আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে।
  • এরপর ট্রেন সেকশনে গিয়ে চার্ট ভ্যাকান্ট অপশনে ক্লিক করতে হবে।
  • এবার ট্রেনের নম্বর ও যাত্রার তারিখ দিলেই কোন কোচে, কটা সিট ফাঁকা আছে, তা দেখা যাবে।

Follow Us