West Bengal Live Update: আরজি কর কাণ্ডের দুই বছর, তিলোত্তমা স্মরণে হাসপাতালগুলিতে নীরবতা পালন, বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের
Breaking News Live Update in Bengali: সরকারি উদ্যোগে রাজ্যজুড়ে প্রথম তিলোত্তমা স্মরণ হবে। রাজ্যের সব স্বাস্থ্য কেন্দ্রে প্রদীপ জ্বালিয়ে নীরবতা পালন করা হবে। এদিন, পানিহাটিতে বিশেষ কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিলোত্তমার বাড়িতে যেতে পারেন তিনি। এদিকে, নবান্নে আজ স্বাধীনতা সংগ্রামীদের সম্মান প্রদান অনুষ্ঠান রয়েছে।

LIVE NEWS & UPDATES
-
Kolkata Airport: ফের লেজার লাইটে বিভ্রাট
ফের লেজ়ার আলোয় বিভ্রাট। কলকাতা বিমানবন্দরে (Kolkata International Airport) অবতরণের সময় সমস্যায় পড়ে আন্তর্জাতিক বিমান। আলোর ঝলকানিতে দিকবিভ্রান্তি হয় পাইলটের। নির্ধারিত সময়ে অবতরণ না করতে পেরে আকাশেই কিছুক্ষণ চক্কর কাটে বিমানটি (Flight)। পরে নিরাপদভাবে বিমানটি অবতরণ করে। তবে, বারবার লেজার লাইটে সমস্যা তৈরি হওয়ায় জনসচেতনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন, কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎ বিপত্তি, মাঝ আকাশেই চক্কর কাটল বিমান! তারপর…
-
Nabanna: রাজ্যে প্রথমবার লোকতন্ত্র সেনানী সম্মান প্রদান, কারা পাবেন?
নবান্নে আজ স্বাধীনতা সংগ্রামীদের সম্মান প্রদান অনুষ্ঠান রয়েছে। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় যাঁরা জেলে ছিলেন, তাঁদের এই সম্মান দেওয়া হবে।
- প্রথমবার বাংলায় পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রদান করা হবে
- সাম্মানিক হিসাবে মাসে ১০ হাজার টাকা দেওয়া হবে
- চিকিৎসা সহায়তা হিসেবে থাকছে এক হাজার টাকা ।
- বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত।
- স্বীকৃত লোকতন্ত্র সেনানীর অবর্তমানে তাঁর জীবিত স্বামী বা স্ত্রী এই সুবিধাগুলো পাবেন।
-
-
RG Kar Case: রাজ্যজুড়ে আজ তিলোত্তমা স্মরণ
- আজ তিলোত্তমা কাণ্ডের দুই বছর। সরকারি উদ্যোগে রাজ্যজুড়ে প্রথম তিলোত্তমা স্মরণ হবে। রাজ্যের সব স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
- রাজ্যের সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ১১টায় নীরবতা পালন হবে।
- দুই মিনিট অর্থাৎ ১১টা ২ মিনিট পর্যন্ত নীরবতা পালন করা হবে
আজ তিলোত্তমা কাণ্ডের দুই বছর। সরকারি উদ্যোগে রাজ্যজুড়ে প্রথম তিলোত্তমা স্মরণ হবে। রাজ্যের সব স্বাস্থ্য কেন্দ্রে প্রদীপ জ্বালিয়ে নীরবতা পালন করা হবে। এদিন, পানিহাটিতে বিশেষ কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিলোত্তমার বাড়িতে যেতে পারেন তিনি। এদিকে, নবান্নে আজ স্বাধীনতা সংগ্রামীদের সম্মান প্রদান অনুষ্ঠান রয়েছে। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় যাঁরা জেলে ছিলেন, তাঁদের এই সম্মান দেওয়া হবে। আজ ফের অভিষেকের পিএ সুমিত রায়কে তলব করা হয়েছে। শনিবার প্রায় ১০ ঘণ্টা তাঁকে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজ ফের সকাল ১০টায় তাঁকে তলব করা হয়েছে।
Published On - Aug 09,2026 8:39 AM
