AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎ বিপত্তি, মাঝ আকাশেই চক্কর কাটল বিমান! তারপর…

Kolkata Airport laser light incident: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, শনিবার কুয়ালালামপুর থেকে কলকাতার দিকে আসছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএচ-১৮৪ বিমানটি। ওই বিমানে প্রায় ১৫৯ জন যাত্রী ও সাতজন কেবিন ক্রু ছিলেন। রাত ১১টা ২০ মিনিট নাগাদ অবতরণের কথা ছিল বিমানটির। কিন্তু, অবতরণের সময়ই সমস্যা দেখা দেয়।

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎ বিপত্তি, মাঝ আকাশেই চক্কর কাটল বিমান! তারপর...
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2026 | 9:43 AM
Share

কলকাতা: ফের লেজ়ার আলোয় বিভ্রাট। কলকাতা বিমানবন্দরে (Kolkata International Airport) অবতরণের সময় সমস্যায় পড়ে আন্তর্জাতিক বিমান। আলোর ঝলকানিতে দিকবিভ্রান্তি হয় পাইলটের। নির্ধারিত সময়ে অবতরণ না করতে পেরে আকাশেই কিছুক্ষণ চক্কর কাটে বিমানটি (Flight)। পরে নিরাপদভাবে বিমানটি অবতরণ করে। তবে, বারবার লেজার লাইটে সমস্যা তৈরি হওয়ায় জনসচেতনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঠিক কী ঘটেছিল?

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, শনিবার কুয়ালালামপুর থেকে কলকাতার দিকে আসছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএচ-১৮৪ বিমানটি। ওই বিমানে প্রায় ১৫৯ জন যাত্রী ও সাতজন কেবিন ক্রু ছিলেন। রাত ১১টা ২০ মিনিট নাগাদ অবতরণের কথা ছিল বিমানটির। কিন্তু, অবতরণের সময়ই সমস্যা দেখা দেয়। বিমানবন্দর সূত্রে খবর,অবতরণ সময় রানওয়ে থেকে তখন প্রায় আট নটিকাল মাইল দূরে ছিল বিমানটি। ঠিক সেইসময় মধ্যমগ্রাম ও বারাসতের দিক থেকে ককপিটে আলোর ঝলকানি দেখা যায়। লেজারের আলোয় দিকবিভ্রান্ত হয়ে যায় পাইলটের। সময়ে অবতরণ করতে পারে না আন্তর্জাতিক বিমানটি। বাধ্য হয়ে আকাশেই চক্কর কাটতে শুরু করে বিমানটি।

কীভাবে অবতরণ বিমানের?

পুনরায় রাত ১১টা ২৫ মিনিট নাগাদ যাত্রী নিয়ে ১৯এল রানওয়েতে অবতরণ করে বিমানটি। ৫৭এল পার্কিং বেতে পার্ক করা হয়। ঘটনার পরই সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ NSCBI থানায় অভিযোগ দায়ের করে। এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। আগেও থানায় অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু, তারপরেও বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে, সেই বিষয়ে প্রশ্ন উঠছে।

Follow Us