AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways Reservation System Change: ৪০ বছরের পুরনো রিজার্ভেশন সিস্টেম বদল করছে রেলওয়ে, অগস্ট থেকে কীভাবে টিকিট বুক করবেন?

Train ticket booking update: বর্তমানে লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করা যায় এই অ্যাপের মাধ্যমে। এছাড়া ট্রেন কোথায় আছে, তা  ট্র্যাক করা, খাবার অর্ডার করা, কোনও অভিযোগ জানানো-সবই এই রেলওয়ান অ্যাপের মাধ্যমে হয়। টিকিট ক্যানসেল, প্ল্যাটফর্ম টিকিট কেনা, অসংরক্ষিত টিকিট কেনার মতো সুবিধাও পাওয়া যায়। 

Indian Railways Reservation System Change: ৪০ বছরের পুরনো রিজার্ভেশন সিস্টেম বদল করছে রেলওয়ে, অগস্ট থেকে কীভাবে টিকিট বুক করবেন?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: May 08, 2026 | 2:19 PM
Share

নয়া দিল্লি: ভারতীয় রেলওয়ের রিজার্ভেশন সিস্টেমে আসতে চলেছে আমূল পরিবর্তন। আগামী অগস্ট মাস থেকে ভারতীয় রেলওয়ে (Indian Railways) আনছে নতুন ও আপগ্রেডেড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (Passenger Reservation System)। ৪০ বছরের পুরনো সিস্টেমকে ছেড়ে এবার নতুন সিস্টেমে গোটা রেলওয়ের প্রক্রিয়া চলবে। এতে টিকিট বুকিং প্রক্রিয়া যেমন আরও সহজ হবে, তেমনই যাত্রীদের যে নানা যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হত, তাও আর পড়তে হবে না।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রেল ভবনে একটি রিভিউ বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) আধিকারিকদের নির্দেশ দেন যে পুরনো রিজার্ভেশন সিস্টেম থেকে নতুন রিজার্ভেশন সিস্টেমে পরিবর্তিত করা হচ্ছে। এই সময়ে যাত্রীদের যেন কোনও সমস্যা না হয় টিকিট বুকিং বা অন্য কোনও পরিষেবা পেতে।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে প্রথম প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম এনেছিল ভারতীয় রেলওয়ে। সময়ের সঙ্গে সঙ্গে যেমন যাত্রীসংখ্যা বেড়েছে, তেমনই সিস্টেমও আপগ্রেড করা হয়েছে একাধিকবার। অনলাইন রেলওয়ে টিকিট বুকিং সিস্টেম শুরু হয় ২০০২ সাল থেকে। বর্তমানে ভারতীয় রেলওয়েতে বুকিংয়ের ৮৮ শতাশই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হয়।

রেলওয়ের সিস্টেম পরিবর্তনের সাম্প্রতিক উদাহরণ হল রেলওয়ান সুপার অ্যাপ (RailOne super app)। বর্তমানে লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করা যায় এই অ্যাপের মাধ্যমে। এছাড়া ট্রেন কোথায় আছে, তা  ট্র্যাক করা, খাবার অর্ডার করা, কোনও অভিযোগ জানানো-সবই এই রেলওয়ান অ্যাপের মাধ্যমে হয়। টিকিট ক্যানসেল, প্ল্যাটফর্ম টিকিট কেনা, অসংরক্ষিত টিকিট কেনার মতো সুবিধাও পাওয়া যায়।

জানা যাচ্ছে,  রেলওয়ান সুপার অ্যাপ ব্যবহার করছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। এর মাধ্যমে টিকিট কাটার আগেই জানতে পারবেন যে আপনার টিকিট ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম হবে কি না। অর্থাৎ টিকিট কাটার আগেই আপনি টিকিটের স্টেটাস জানতে পারবেন। সেই অনুযায়ী আপনি টিকিট কাটবেন।

ভারতীয় রেলওয়ে জানিয়েছে, টিকিট কনফার্মেশন প্রেডিকশন বা ভবিষ্যদ্বাণীর নির্ভুলতাও এই অ্যাপে অনেকটা বেড়েছে। আগে যেখানে ৫৩ শতাংশ নির্ভুল হত ভবিষ্যদ্বাণী, তা এখন বেড়ে ৯৪ শতাংশ হয়েছে।

নতুন আপগ্রেডেশনে মাত্র কয়েক সেকেন্ডেই টিকিট বুক করা যাবে। আবার টিকিট ক্যানসেল করলে রিফান্ডও সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে।

Follow Us