AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Govt in Bengal: রাত পোহালেই নতুন স্বপ্ন! এক ওয়ার্ডে হাজার হাজার লাড্ডু তৈরিতে হাত পাকাচ্ছেন পদ্ম কর্মীরা

BJP in West Bengal: লাড্ডু তৈরির পর তা প্যাকেট-বন্দি কাজও করছেন এলাকার গেরুয়া কর্মীরা। শনিবার ওয়ার্ডের আপামর মানুষের কাছে সেই লাড্ডু পৌঁছে দিতে চান এলাকার বিজেপি কর্মীরা। তাঁদের দাবি নতুন সরকারের আমলে রাজ্যের মানুষের মুখে ফিরবে মিষ্টি হাসি।

BJP Govt in Bengal: রাত পোহালেই নতুন স্বপ্ন! এক ওয়ার্ডে হাজার হাজার লাড্ডু তৈরিতে হাত পাকাচ্ছেন পদ্ম কর্মীরা
জোর কদমে চলছে লাড্ডু তৈরির কাজ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2026 | 2:14 PM
Share

বাঁকুড়া: রাত পেরোলেই শপথ নেবে রাজ্যের পরিবর্তনের সরকার। তার আগে বাঁকুড়া শহরের ৮ নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে হাজার হাজার লাড্ডু। আগামীকাল যখন কলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে তখন ওয়ার্ডের বিজেপি কর্মীরা প্যকেট ভর্তি লাড্ডু নিয়ে পৌঁছে যাবেন ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে। 

বিপুল জনাদেশে রাজ্যের সরকারে পালাবদল ঘটেছে। বাঁকুড়ার ১২টি আসনেই পদ্ম ঝড়ে ধরাশায়ী হয়েছে ঘাসফুল শিবির। রাত পোহালেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে শপথ নেবে রাজ্যের নতুন সরকার। যদিও শপথগ্রহণ অনুষ্ঠানে বাঁকুড়ার ৮ নম্বর ওয়ার্ডের সকল বিজেপি কর্মী যোগ দিতে পারছেন না। কিন্তু তাই বলে উদযাপনে ঘাটতি থাকছে না এতটুকুও। সে কারণেই নিজেদের পকেটের টাকা খরচ করে শুক্রবার থেকেই হাজার হাজার লাড্ডু তৈরি শুরু করেছেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। 

লাড্ডু তৈরির পর তা প্যাকেট-বন্দি কাজও করছেন এলাকার গেরুয়া কর্মীরা। শনিবার ওয়ার্ডের আপামর মানুষের কাছে সেই লাড্ডু পৌঁছে দিতে চান এলাকার বিজেপি কর্মীরা। তাঁদের দাবি নতুন সরকারের আমলে রাজ্যের মানুষের মুখে ফিরবে মিষ্টি হাসি। সেই আশাকে সামনে রেখেই এলাকার মানুষকে মিষ্টি মুখ করানোর জন্য এই আয়োজন। 

প্রসঙ্গত, শনিবার রবীন্দ্র জয়ন্তীতে সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিতে প্রথমবারের জন্য তৈরি হতে চলেছে পদ্ম সরকার। থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রচারের শেষলগ্নে মোদীর গলায় শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর। তখনও বলে গিয়েছিলেন আসছেন তিনি বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে। অবশেষে তাই সত্যি হতে চলেছে। থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। 

Follow Us