AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swearing-In Ceremony: ব্রিগেডে শপথ অনুষ্ঠানে মোদী-শাহের সঙ্গে আর কারা থাকছেন?

Bengal BJP Swearing-In Ceremony Guests: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিতে বিজেপির প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক ডজনের বেশি কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন বলে জানা গিয়েছে। শুধু কেন্দ্রীয় মন্ত্রীরাই নয়, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ২০ টি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন ব্রিগেডে।

Swearing-In Ceremony: ব্রিগেডে শপথ অনুষ্ঠানে মোদী-শাহের সঙ্গে আর কারা থাকছেন?
শনিবার সকাল ১০টায় শপথ অনুষ্ঠান ব্রিগেড ময়দানে Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2026 | 2:15 PM
Share

কলকাতা: আর ২৪ ঘণ্টাও বাকি নেই। শনিবার সকাল ১০টায় ব্রিগেড ময়দানে বাংলার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ১৫ বছর পর রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঘিরে উদ্দীপনা তুঙ্গে। ব্রিগেড ময়দানে চরম ব্যস্ততা। মঞ্চ ও আশপাশ সাজানো হচ্ছে। কর্মীদের কার্যত শ্বাস নেওয়ার ফুরসত নেই। এই আবহে জেনে নিন, বাংলায় বিজেপির প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে কারা কারা থাকছেন।

শপথ অনুষ্ঠানে থাকছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী-

বিজেপি এখনও তাদের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। কয়েকঘণ্টার মধ্যেই তা জানিয়ে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে মুখ্যমন্ত্রী কে হবেন, তা জানতে যেমন উৎসুকতা বাড়ছে, তেমনই বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান ঘিরেও সাজো সাজো রব। আগামিকাল শপথ অনুষ্ঠানে আসছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী।

ভোটের প্রচারের সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, বাংলায় বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে তিনি আসবেন। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী থাকছেন কালকের শপথ অনুষ্ঠান। অমিত শাহ বাংলাতেই রয়েছেন। শপথ অনুষ্ঠানে তিনি থাকবেন। এছাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিতে বিজেপির প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক ডজনের বেশি কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন বলে জানা গিয়েছে।

শুধু কেন্দ্রীয় মন্ত্রীরাই নয়, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ২০ টি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন ব্রিগেডে। থাকবেন এনডিএ শাসিত রাজ্যগুলির উপমুখ্যমন্ত্রীরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও থাকবেন। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালদের থাকার কথা শপথ অনুষ্ঠানে। আর রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে শপথ অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। থাকবেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরতে পরতে বাঙালিয়ানার ছোঁয়া থাকবে। জানা গিয়েছে, ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে অনেককেই। রবীন্দ্রসঙ্গীত বাজবে। থাকবে ঝালমুড়ি। সীতাভোগ। থাকতে চলছে মিহিদানা।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত