Jio New Offers: জিও সিম ব্যবহার করেন? ৩৪৯ টাকার রিচার্জ করলেই পাবেন এই অ্যাপ বিনামূল্যে!
New Offer: যদি আপনি নিজেই ছবি, ভিডিও বা কোনও প্রোজেক্ট নিজেই ব্যবহার করেন? এর জন্য নিজেকেই এডিট করতে হয় ছবি? যদি আপনার জিও সিম থাকে, তাহলে আপনার জন্য আছে এই অ্যাপটির সুবিধে।

কলকাতা : সোশাল মিডিয়া পোস্ট, পিপিটি প্রেজেন্টেশন, ডিজাইন নিজেই তৈরি করেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। যদি আপনার জিও সিম থাকে, তাহলে এবার কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ১২ মাস পর্যন্ত ক্যানভা প্রো বা ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন পেতে পারেন। এই অফারের মূল্য সর্বোচ্চ ৪০০০ টাকা বলে জানিয়েছে দুই সংস্থা। জিও ও ক্যানভা – এই দুই কোম্পানিই ভারতে জিও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এই প্রিমিয়াম ডিজাইন টুল। ১৬ সেপ্টেম্বর, ২০২৬ থেকেই এই অফার পাবেন আপনি। তবে জেনে নিন বিস্তারিত।
কোন প্ল্যানে কী মিলবে?
৩৯৯ টাকার প্ল্যান – Canva PRO ৩৪৯ টাকার প্ল্যান – Canva PRO Lite
যোগ্য গ্রাহকরা MyJio App খুলে Canva অফার খুঁজে নিয়ে সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করতে পারবেন। এর জন্য কোনও অতিরিক্ত টাকা খরচ করতে হবে না।
কী কী সুবিধা আছে?
Canva PRO ইউজাররা পাবেন লক্ষ লক্ষ প্রিমিয়াম টেমপ্লেট, ছবি, ভিডিও ও ফন্ট। পাশাপাশি থাকছে ওয়ান ট্যাপ ব্যাকগ্রাউন্ড রিমুভার বা ম্যাজিক ইরেজার-এর মতো টুল। এছাড়াও ক্যানভা প্রোতে আছে এআই নির্ভর একাধিক ক্রিয়েটিভ ফিচার, যার মধ্যে কনভার্সেশনাল ও চ্যাট ও ডিজাইন করার সুবিধাও রয়েছে। Canva PRO Lite ইউজাররাও একাধিক প্রিমিয়াম ডিজাইন ফিচার। ব্যবহারকারী প্রিমিয়াম টেমপ্লেট, ছবি, ভিডিও ও ফন্ট ব্যবহার করা যাবে। তবে Canva PRO Lite-এ কিছু সীমাবদ্ধতা আছে। যেমন, Canva PRO Lite-এ ৩টি ব্র্যান্ড কিট ব্যবহার করতে পারবেন, যেখানে Canva PRO-তে পাবেন ৫টি ব্র্যান্ড কিট।
২০১৩ সালে পথ চলা শুরু হয় ক্যানভার। এর ৩ বছর পর আসে জিও। এর পর খুব জলদিই জনপ্রিয় হয়ে ওঠে ক্যানভা। এই ক্যানভা-তে অসংখ্য টেমপ্লেট থাকার ফলে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আপনি এই অ্যাপগুলি ব্যবহার করতে পারবেন। এসব ফিচার ব্যবহার করতে প্রায় ৪০০০ টাকা খরচ হতে পারে, কিন্তু এবার স্রেফ জিওর রিচার্জ করা থাকলেই এই ক্যানভা ব্যবহার করা যাবে।
