AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়ল প্যান-আধার লিঙ্কের সময়সীমা, শেষ দিন কবে? জেনে নিন

করোনা আবহে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্কের শেষ দিন হল ৩০ জুন।

বাড়ল প্যান-আধার লিঙ্কের সময়সীমা, শেষ দিন কবে? জেনে নিন
প্রতীকী চিত্র
| Updated on: Mar 31, 2021 | 9:54 PM
Share

কলকাতা: ৩১ মার্চ ছিল প্যান ও আধার কার্ডের লিঙ্ক করার শেষ দিন। ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার কার্ড লিঙ্ক না করলে বড় অঙ্কের জরিমানা ও প্যান কার্ড অকেজ হয়ে যাওয়ারও সম্ভাবনা ছিল না। তবে আপাতত সাধারণ মানুষকে আরও কিছুটা সময় দিল আয়কর বিভাগ। প্যান ও আধার কার্ড লিঙ্কের সময়সীমা বর্ধিত হল। করোনা আবহে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্কের শেষ দিন হল ৩০ জুন।

কীভাবে এই সংযুক্তিকরণ করা যাবে?

যে কেউ নিজেই প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ করতে পারেন। তার জন্য https://www.incometaxindiaefiling.gov.in/ লিঙ্কে গিয়ে নিজের প্যান ও আধার কার্ডের নম্বর দিয়ে কয়েক মিনিটেই কাজটি করে নিতে পারেন। এসএমএসের মাধ্যমেও এই প্রক্রিয়া সম্ভব। আপনাকে ৫৬৭৬৭৮ কিংবা ৫৬১৬১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসে লিখতে হবে UIDPAN<স্পেস>১২ সংখ্যার আধার নম্বর<স্পেস>১০ সংখ্যার প্যান নম্বর। যদি আপনার আধার নম্বর ১১১১২২২২৩৩৩৩ ও আপনার প্যান নম্বর AAAPA৯৯৯৯Q হয় তাহলে আপনাকে এসএমএসে লিখতে হবে UIDPAN ১১১১২২২২৩৩৩৩ AAAPA৯৯৯৯Q। তবে এই প্রক্রিয়ায় আধার ও প্যান তখনই সংযুক্ত হবে যদি আপনার নাম ও জন্ম তারিখ দুটি নথিতেই একই থাকে। যদি দুটি নথিতে নাম ও জন্ম তারিখ আলাদা হয় তাহলে এই প্রক্রিয়ায় আধার ও প্যান সংযোগ সম্ভব নয়।

কীভাবে দেখবেন সংযুক্তি হয়েছে কিনা?

আপনি যদি ইতিমধ্যেই প্যান ও আধার সংযুক্তিকরণ করে থাকেন, তাহলে তাহলে এখনই https://www1.incometaxindiaefiling.gov.in/eFilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng এই লিঙ্কে গিয়ে নিজের বিস্তারিত তথ্য দিয়ে দেখে নিতে পারেন।

আরও পড়ুন:  এখনই শুরু হচ্ছে না টাকা কাটায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বাড়তি সময় দিল আরবিআই

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!