Layoff: ৬ মাসের বেতন, ফ্রি-তে MacBook! এই সংস্থা কর্মী ছাঁটাই করেও এত কিছু দিচ্ছে…
Canva Job Cut: যে ১২৭১ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে, তাদের কোম্পানির তরফে যে ম্যাকবুক দেওয়া হয়েছিল, সেটা তাদের কাছেই রাখতে দেওয়া হচ্ছে। পাশাপাশি তারা যাতে দ্রুত চাকরি খুঁজে পান, তার জন্য ১ বছরের লিঙ্কডইন প্রিমিয়ামের সাবস্ক্রিপশন-ও দেওয়া হবে।

সিডনি: বছরের শেষভাগে এসে একের পর এক কর্মী ছাঁটাই। এবার কোপ পড়ল অস্ট্রেলিয়ায় স্থিত অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভায় (Canva)। সংস্থার তরফে জানানো হল, বিশ্বজুড়ে তাদের মোট কর্মক্ষমতার ২২ শতাংশ কর্মী ছাঁটাই করা হচ্ছে। তবে সকলের নজর কেড়েছে ছাঁটাইয়ের পর সংস্থার তরফে কর্মীদের কী কী দেওয়া হচ্ছে, সেটি।
ক্যানভা থেকে আনুমানিক ১২৭১ জন কর্মীর চাকরি যেতে বসেছে। সংস্থার সিইও তথা সহ প্রতিষ্ঠাতা মেলানি পার্কিনস জানিয়েছেন, কোম্পানির ১৩ বছরের সময়ে সবথেকে কঠিন সময় এটি। ভারত সহ ৩৭টি দেশ মিলিয়ে ক্যানভা সংস্থায় ৫৭০০ জনেরও বেশি কর্মী কাজ করেন। এর মধ্যে থেকেই ২২ শতাংশ কর্মী ছাঁটাই করা হচ্ছে।
কী ক্ষতিপূরণ পাচ্ছেন কর্মীরা?
ক্যানভা সংস্থা জানিয়েছে, ছাঁটাই করা কর্মীদের কমপক্ষে ছয় মাসের বেতন দেওয়া হবে।
যে ১২৭১ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে, তাদের কোম্পানির তরফে যে ম্যাকবুক দেওয়া হয়েছিল, সেটা তাদের কাছেই রাখতে দেওয়া হচ্ছে। পাশাপাশি তারা যাতে দ্রুত চাকরি খুঁজে পান, তার জন্য ১ বছরের লিঙ্কডইন প্রিমিয়ামের সাবস্ক্রিপশন-ও দেওয়া হবে।
সেভারেন্স প্য়াকেজে ছাঁটাই হওয়া কর্মীদের কেরিয়ার কোচিং দেওয়া হবে। ১২ মাসের জন্য চিকিৎসা সংক্রান্ত সহায়তাও পাবেন চাকরি খোয়ানো কর্মীরা। এর পাশাপাশি যারা নিজের ব্যবসা শুরু করতে চান, তাদের আর্থিক সাহায্যও করা হবে বলে জানিয়েছে সংস্থা। ১০ হাজার ডলার পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে।
সংস্থা জানিয়েছে, সিডনিই এবার ক্যানভা প্রোডাক্ট টিমের মেইন হাব হবে। তাই বাকি কর্মীদের সেখানে এসে কাজে যোগ দিতে বলা হতে পারে। ওয়ার্ক ফ্রম অফিসের নীতিতেও পরিবর্তন আনা হচ্ছে। এতদিন যারা হাইব্রিড পদ্ধতিতে কাজ করছিলেন, তাদের এবার থেকে সপ্তাহে দুই থেকে তিনদিন অফিসে আসতে হতে পারে।
